ওড়িশার নাবালিকাকে অন্ধ্রের সমুদ্রে ধারে নিয়ে গিয়ে ধর্ষণ, এখনও পর্যন্ত গ্রেফতার ১১

Published : Jan 02, 2024, 10:22 PM IST
rape

সংক্ষিপ্ত

অন্ধ্র পুলিশ জানিয়েছে, নাবালিকাকে তার প্রেমিক ও বন্ধুরা আরকে বিচে নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। 

ওড়িশার কিশোরীকে অন্ধ্রের বিশাখাপত্তনমে বেশ কয়েক দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ তার প্রেমিক ও বন্ধুদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। ধৃতদের ১২ জানুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠান হয়েছে। পুলিশ এখনও দুই অভিযুক্তকে খুঁজছে।

অন্ধ্র পুলিশ জানিয়েছে, নাবালিকাকে তার প্রেমিক ও বন্ধুরা আরকে বিচে নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে আটকে রেখে গণধর্ষণ করা হয়। তারপর নাবিলাকিকা হত্যার চেষ্টা করা হয়। আধমরা অবস্থায় বিচে ফেলে রেখে চলে যায়। সেখানে স্থানীয় ফোটোগ্রাফাররা নির্যাতিতা নাবালিকাকে আবারও ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, মাত্র ৯ মাস থেকেই ওড়িশা থেকে নাবালিকা বিশাখাপত্তনমে এসেছিল। গত ১৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল তরুণী। তারপর তার বাবা বিশাখাপত্তনম আসে। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করে। তারপরই নাবালিকার অনুসন্ধান শুরু হয়। মেয়েটি পরে রাজু, হরিশ, নগেন্দ্র এবং গোপী নামে কিছু ফটোগ্রাফারের সঙ্গে দেখা করে। তারাও তাকে একটি লজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে শ্রীনু, অশোক, নরেশ, থামবে, এশ্বর এবং প্রবীণ এই ছয় অভিযুক্তও মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করেছিল।

পুলিশ যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে। ঝাড়খণ্ড ও বিশাখাপত্তনমের বিভিন্ন স্থানে তল্লাশি চালান হচ্ছে।

গত ২৩ ডিসেম্বর নির্যাতিতার বাবাকে পুলিশ সব জানায়। ২৫ ডিসেম্বর নির্যাতিতা তার বাবার সঙ্গে ঘরে ফিরে আসে। নির্যাতিতা মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ৩১ ডিসেম্বর সবকিছু জানায় পরিবারের সদস্যদের। তারপরই নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করা হয়। সেখানেই নির্যাতিতা জানিয়েছে ১২ জন তাকে বিভিন্ন লজে নিয়ে গিয়ে রেখেছিল। তারাই তাকে ধর্ষণ করে।

যদিও অন্ধ্র পুলিশ একটি বিবৃতিতে বলেছে পুলিশ যখন তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন তাকে নিয়ে আসতে বলে, তারা আসেনি এবং নির্যাতিতা তার বাড়িতে যাওয়ার পরেও ঘটনার বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি। কিন্তু তিনি ৩১ ডিসেম্বর তার পিতামাতার সঙ্গে স্টেশনে এসেছিলেন এবং বলেছিল যে তিনি তার বন্ধু ইমরান (ঝাড়খণ্ডের বাসিন্দা) এবং তার বন্ধু শোয়েবের সঙ্গে তার জন্মদিনে গিয়েছিলেন যখন তাকে আরকে বিচের কাছে একটি লজে তাদের সঙ্গে সহবাস করতে বাধ্য করা হয়েছিল। পরে, দুজনেই সকালে মেয়েটিকে তার কর্মস্থলে রেখে দেয়।

PREV
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে না' হুঁশিয়ারি যোগীর! এবার কী করবেন হুমায়ুন কবীর?
8th Pay Commission Latest Update: অষ্টম বেতন কমিশনের আপডেট পেশ করল সরকার! কর্মীদের অপেক্ষার নতুন মোড়