ভারতের নাগরিকত্বের প্রমাণ কেন পাসপোর্ট নয়? জানুন নাগরিকত্বের প্রমাণের ৫টি বৈধ নথি

Published : Jun 28, 2026, 03:51 PM IST

Indian Citizenship: শুধু পাসপোর্ট থাকলেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হয় না। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য কোন নথি বৈধ, কেন পাসপোর্ট একা যথেষ্ট নয় এবং আইনে কী বলা হয়েছে—জানুন বিস্তারিত। 

PREV
18
কেন পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়?

পাসপোর্ট হাতে থাকলেই আপনি ভারতের নাগরিক হয়ে যাবেন না। ভারতীয়দের কাছে পাসপোর্ট হল নাগরিকত্বের প্রতিফলন। এটি একটি প্রশাসনিক নথি। কোনও আইনের সনদ নয়। সম্প্রতি বিদেশ মন্ত্রক জানিয়েছে পাসপোর্ট হল ভারতীয়দের কাছে একটি ট্রাভেল ডকুমেন্টস।

28
অ-নাগরিকদের পাসপোর্ট বিলি

পাসপোর্ট আইনের ২০ ধারা অনুযায়ী জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে ভারত সরকার ভারতীয় নয়, এমন ব্যক্তি বা মহিলাদের ভ্রমণের জন্য এই নথি দিতে পারে। এই একটি তথ্যই প্রমাণ করে পাসপোর্ট হাতে থাকলেই আপনি ভারতীয় নাগরিক হবেন না।

38
বোম্বে হাইকোর্টের রায়

বাবু আব্দুল রফ সর্দার বনাম মহারাষ্ট্র রাজ্য মামলায় বোম্বে হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট- এর কোনওটি এককভাবে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। আদালত স্পষ্ট করে বলেছে, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের যা যা বলা হয়েছে সেগুলিই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ।

48
ভারতীয় নাগরিকত্ব প্রমাণে কোন কোন নথি গুরুত্বপূর্ণ?

ভারতের নাগরিকত্ব প্রমাণের পাঁচটি বৈধ পথ, যা ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে তা হল-

৫টি বৈধ উপায় জানুন

  1. জন্ম সনদ জন্মস্থান ও পিতামাতার পরিচয়
  2. স্কুলের রেকর্ডের ধারাবাহিকতা
  3. ভোটার তালিকা দীর্ঘমেয়াদী বাসন্থান
  4. জমির রেকর্ড বংশপরিচয়
  5. সরকার প্রদত্ত নাগরিকত্বের শংসাপত্র।

এক্ষেত্রে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি- এগুলি সবই একটি করে সহায়ক নথি মাত্র। নাগরিকত্ব নির্ধারক তথ্য নয়।

58
কোনটি গুরুত্বপূর্ণ নথি ?

নাগরিকত্ব বিরক্তে আদালত যে নথিগুলিকে সবথেকে গুরুত্ব দেয় সেগুলি হলঃ

  • জন্ম শংসাপত্র
  • স্কুলের ধারাবাহিক রেকর্ড
  • দীর্ঘদিনের ভোটার তালিকায় নাম
  • জমির রেকর্ড ও পারিবারিক বংশপরিচয়
  • সরকার প্রদত্ত নাগরিকত্বের শংসাপত্র
68
নাগরিকত্বের শংসাপত্র

ভারতে দেশের প্রতিটি মানুষের কাছে আলাদা আলাদা করে কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের শংসাপত্র দেয় না। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করে যারা নাগরিকত্ব অর্জন করেন তাদেরই শংসাপত্র দেওয়া হয়। ভারতের অধিকাংশ নাগরিকই জন্মসূত্রে নাগরিক। আর সেই ক্ষেত্রেই নাগরিকত্বের শংসাপত্র অধিকাংশ দেশবাসীর কাছেই নেই। ভারতের নাগরিকত্ব সার্বজনীন হলেও তা প্রমাণ করার নথি সার্বজনীন নয়।

78
পাসপোর্ট শক্তিশালী নথি হলেও যথেষ্ট নয়

এতকিছুর পরেও পাসপোর্ট ভারতের সবচেয়ে কঠোরভাবে যাচাইকৃত নথিগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক স্তরে এটি সবচেয়ে বেশি স্বীকৃত এবং বিশ্বাসযোগ্য। বাস্তবিক অর্থে, একজন ভারতীয়ের কাছে থাকা নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী সহায়ক প্রমাণ এটিই। কিন্তু আইনের চোখে এটি একটি "শক্তিশালী প্রমাণ", "অখণ্ডনীয় প্রমাণ" নয়। ভারতের খণ্ডিত নাগরিক নিবন্ধন কাঠামোয় নাগরিকত্ব প্রমাণ করতে একাধিক নথির সমন্বয়ই একমাত্র নির্ভরযোগ্য পথ।

88
পাসপোর্টের প্রয়োজনীয়তা

নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যোগ্যতা প্রমাণের জন্য ১২টি বৈধ সহায়ক নথির মধ্যে পাসপোর্ট একটি হিসেবেই থাকছে। তবে এটি এককভাবে চূড়ান্ত প্রমাণ হিসেবে কখনো গণ্য হয়নি। নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা সামগ্রিক প্রমাণ পরীক্ষা করেই সিদ্ধান্ত নেন। নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

Read more Photos on
click me!

Recommended Stories