- Home
- India News
- আপনার কাছে এই নথি আছে তো? পাসপোর্ট, আধার, ভোটার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের আসল প্রমাণ এটি
আপনার কাছে এই নথি আছে তো? পাসপোর্ট, আধার, ভোটার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের আসল প্রমাণ এটি
Indian Citizenship Proves: আধার, ভোটার কার্ডের পর এবার বাতিল পাসপোর্টও। ভারতীয় নাগরিকত্বের প্রামণ তাহলে কোন নথি? এই প্রশ্নই ঘুরছে সাধারণ ভারতীয়দের মনে। নিজেকে ভারতীয় প্রমাণ করতে গেলে লাগবে এই নথিটি।

প্রশ্নের মুখে ভারতীয়দের নাগরিকত্ব
সম্প্রতি বিদেশ মন্ত্রক ঘোষণা করেছে পাসপোর্ট ভারতীয়দের নাগরিকত্বের প্রমাণ নয়। এটি 'ভ্রমণ নথি'। যদিও ভোটার তালিকায় নাম তোলার জন্য সুপ্রিম কোর্ট পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য দলিল হিসেবেই সিলমহর দিয়েছিল। তাহলে প্রশ্ন উঠছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কী?

বাতিল আধার আর ভোটার কার্ড
আগেই ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য প্রমাণ হিসেবে বাতিল হয়ে গেছে আধার কার্ড আর ভোটার কার্ড। এবার বাতিল হয়ে গেল পার্সপোর্ট। আর তাই প্রশ্ন উঠেছে এবার ভারতে বাসিন্দাদের কোন কঠোর যাচাই - বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে নিজেদের ভারতীয় প্রমাণ করতে হলে?
ভারতে নাগরিকত্বের অকাঠ্য প্রমাণ কী?
সংবিধান বলছে, ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য একক কোনও নির্দিষ্ট পরিচয়পত্র নেই। বরং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন (Citizenship Act, 1955) অনুযায়ী আপনার জন্ম বা বংশ পরিচয় সম্পর্কিত নথির একটি ধারাবাহিক প্রমাণ প্রয়োজন হয় নিজেকে নাগরিক প্রমাণ করতে গেলে।
নাগরিকত্ব নির্ধারণের প্রধান ভিত্তি ও নথি
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অনুযায়ী কোনও ব্যক্তি বা মহিলার নাগরিকত্ব মূলত তার জন্মের তারিখ ও তার বাবা-মায়ের নাগরিকত্বের স্টেটাসের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। নাগরিকত্বের প্রমাণে কী কী লাগে তা দেখুন।
জন্মের শংসাপত্র
১ জুলাই ১৯৮৭ সালের আগে ভারতে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে তাদের জন্মের শংসাপত্রই সবথেকে বড় প্রমাণ। এর পরবর্তী সময়ে জন্মানো ব্যক্তি বা মহিলাদের ক্ষেত্রে নিজের জন্মের শংসাপত্রের সঙ্গে তাদের বাবা-মায়ের ভারতীয় নাগরিকত্বের প্রমাণও জরুরি।
নাগরিকত্বের শংসাপত্র
যারা রেজিস্ট্রেশন বা স্বাভাবিকীকরণে মাধ্যমে ভারতের নাগরিক হয়েছেন, তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক যে সার্টিফিকেট দেয় সেটাই চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ। এটি আইনি দলিলও বটে।
বংশানুক্রমিক নথি
আইনি জটিলতা বা যাচাইকরণের সময়ে পূর্বপুরুষদের ভারতে বসবাসের প্রমাণ জরুরি। যেমন- জমির দলিল, পুরনো স্কুল সার্টিফিকেট, সহায়ক নথি হিসেবে দেখা হয়।
ভারতীয়দের কাছে যে নথিগুলি সাধারণত থাকে
একজন ভারতীয়র কাছে সাধারণত- ভোটারকার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকে। সেগুলিকে আর ভারতীয় নাগরিকত্বের অকাঠ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না। অনেক ভারতীয়ের কাছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সও থাকে। কিন্তু সেগুলি প্রমাণ করে না যে আপনি ভারতীয় নাগরিক।

