Modi Cabinet: মোদী-শাহ-নীতিন নবীনের রুদ্ধদ্বার বৈঠক! আগামী সপ্তাহেই কি ওলটপালট হতে চলেছে মন্ত্রিসভা

Published : Nov 19, 2026, 03:59 PM IST

Modi Cabinet Reshuffle: আগামী সপ্তাহেই মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল ও আসন পুনর্বিন্যাস বিল পেশের জল্পনা তুঙ্গে। অমিত শাহ ও নীতিন নবীনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন মন্ত্রীদের সম্ভাব্য তালিকা এবং কাদের বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

PREV
110
শীর্ষ নেতৃত্বের জরুরি বৈঠক

বুধবার ১৮ নভেম্বর রাতে ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতারাও। তার আগেই মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেন মোদী। সূত্রের খবর সেখানেই কেন্দ্রীয় মন্ত্রিসভা আর আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়েছে। যদিও সরকার বা বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানান হয়নি।

210
সংসদের বিশেষ অধিবেশন

সূত্রের খবর, আগামী মাস, ডিসেম্বরেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেখানেই মহিলা সংরক্ষণ বিল আর আসন পুনর্বিন্যাস বিল পাশ করানো হতে পারে। তবে আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর জন্য যে পরিমাণ সংখ্যার প্রযোজন তা এখনও বিজেপি বা এনডিএ জোটের হাতে নেই। আর সেই কারণেই মোদী- শাহের ত্রাতা হতে পারে ডিএমকে বা সুপ্রিয়া সুলেরা। কিন্তু বিরোধীরা এখনও পর্যন্ত এই বিষয়ে তেমন কিছু বলেনি।

310
মন্ত্রীদের কাজের রিপোর্ট

মোদী নিজের বাড়িতে বৈঠকের আগেই ভারত মণ্ডপমে পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেন। সেখানেই প্রতিটি মন্ত্রকের কাজের খতিয়ান ও পারফর্মেন্সের রিপোর্ট কার্ড খতিয়ে দেখেন। তাতেই মনে করা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল আসন্ন। তৃতীয় দফায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এখনও তেমনভাবে মন্ত্রিসভার রদবদল হয়নি। কেটে গেছে তিন বছর। তাই এবার রদবদল হতে পারে বলেও মনে করেছে বিজেপির প্রথম সারির নেতারা।

410
কবে হবে রদবদল?

আগামী ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরদকুণ্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারিদের ন্যাশানাল ওয়ার্কশপ রয়েছে। রাজনৈতিক মহলের ধারনা তার আগেই অর্থাৎ আগামী সপ্তাহ প্রথম দিকে হতে পারে মন্ত্রিসভার রদবদল। ২৩ নভেম্বর মন্ত্রিসভার রদবদলের সম্ভাব্য দিন হতে পারে।

510
কারা বাদ পড়তে পারেন

বিজেপির সূত্রের খবর, রিপোর্ট কার্ডের ভিত্তিতেই মন্ত্রিদের বাদ পড়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি যাদের বয়স ৮০ বা তারও বেশি তাদেরও বাদ দেওয়া হতে পারে। প্রবীণ মন্ত্রীদের অব্যাহতি দেওয়ার জল্পনা তুঙ্গে বিজেপিতে।

610
শূন্যপদ আর রাজ্যসভার ফ্যাক্টর

নিট বিতর্কে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর থেকে প্রহ্লাদ যোশী সংশ্লিষ্ট মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ করা হতে পারে। রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছে জর্জ কুরিয়েন ও রবনীত সিং বুট্টো। তারা পদত্যাগ করেছেন। সেই শূন্যস্থানও পুরাণ করা হতে পারে।

710
বাংলার সম্ভাব্য নতুন মুখ

বর্তমানে বাংলায় বিজেপি সরকার। আর সেই কারণে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর তালিকায় আরও একটি বা দুটি নাম জুড়তে পারে। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। পাশাপাশি আলোচনা হচ্ছে তৃণমূল ত্যাগী কাকলি ঘোষ দস্তিদারের নামও। বর্তমানে এনসিপিআই বা তৃণমূলের দলবদলু সাংসদরা নিজেদের বিজেপি সহযোগী মনে করেন। তারই পুরস্কার পেতে পারেন কাকলি।

810
তরুণদের প্রাধান্য

২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলে ও সরকারে তরুণদের গুরুত্ব বাড়াতে চাইছেন মোদী আর নিতিন নবীন। আর সেই কারণেই মোদীর মন্ত্রিসভায় যোগ করা হতে পারে তেজস্বী সূর্য , অনুরাগ ঠাকুর বা বাঁশুরী স্বরাজের নাম। যদিও এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি।

910
লক্ষ্য বিধানসভা ভোটও

আগামী বছর উত্তরপ্রদেশ ও গুজরাট সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের সমীকরণের কথা মাথায় রেখেই মোদীর মন্ত্রিসভার রদবদল হতে পারে। আর সেই কারণে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে রবি কিষাণ, মনোজ তিওয়ারির মত বিজেপি নেতাদের।

1010
লক্ষ্য শরিকদের মন পাওয়া

এনডিএ জোটের ভারসাম্য বজায় রাখতে শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীর কোনো নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে এবং পাঞ্জাবের সমীকরণে রাঘব চাড্ডার নামও জল্পনায় রয়েছে। পাশাপাশি বিমান পরিবহন, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোর বর্তমান মন্ত্রীদের দপ্তর বদল হতে পারে

Read more Photos on
click me!

Recommended Stories