মহিলাদের আর্থিক সহায়তার জন্য সরকার 'আপনা পরিবার সুখী পরিবার যোজনা' চালু করেছে। এর মাধ্যমে ১৮ থেকে ৫৯ বছর বয়সী যোগ্য মহিলারা মাসে ১৫০০ টাকা পাবেন। এছাড়া পরিবারগুলিকে প্রতি মাসে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে।
বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় দখলের পর একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে। প্রথমেই চালু করেছে অন্নপূর্ণা যোজনা। এই ভাতার দৌলতে মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা করে।
25
এবার মহিলাদের জন্য আরও এক উদ্যোগ নিল সরকার। মহিলাদের জন্য চালু হচ্ছে নয়া প্রকল্প। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প অনুমোদিত হয়।
35
এই সুবিধা আনছে হিমাচল প্রদেশের সরকার। সেখানে চালু হচ্ছে আপনা পরিবার সুখী পরিবার যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৩.৫ লক্ষ যোগ্য মহিলাকে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উপভোক্তা পরিবারগুলোকে প্রতি মাসে ৩০০ ইউনিট করে ফ্রি বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রকল্পে আবেদন করতে হলে মহিলার বয়স ১৮ থেকে ৫৯-র মধ্যে হতে হবে। তার অধিক বয়স হলে মিলবে সামাজিক সুরক্ষা পেনশন। পাশাপাশি হিমাচল প্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে যেসব মহিলারা আবেদন করবেন, তাদের পরিবারে কেউ সরকারি চাকরি করলে এই সুবিধা পাবেন না।
55
আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলোর মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন করে প্রকল্প চালু করতে চলেছে হিমাচল প্রদেশ। এবার রাজ্যের মহিলারা মাসে ১৫০০ টাকা আর্থিক সাহায্য পাওয়ার সঙ্গে পাবেন ফ্রি বিদ্যুৎ।