PM Modi: মাওবাদীদের গুঁড়িয়ে বস্তারেই জওয়ানদের সঙ্গে দীপাবলী সেলিব্রেশন মোদীর, কী জানালেন প্রধানমন্ত্রী?

Published : Nov 08, 2026, 01:46 PM IST
PM Modi: মাওবাদীদের গুঁড়িয়ে বস্তারেই জওয়ানদের সঙ্গে দীপাবলী সেলিব্রেশন মোদীর, কী জানালেন প্রধানমন্ত্রী?

সংক্ষিপ্ত

PM Modi: ছত্তিশগড়ের বস্তারে, নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলী সেলিব্রেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রী (PM Modi) হওয়ার পর, তেরোতম বছরেও দিল্লির বাইরে জওয়ানদের সঙ্গে দীপাবলীতে মাতলেন তিনি (PM Modi Latest News)। এইবছর ছত্তিশগড়ের বস্তারে তিনি। যা একটা সময়, দেশবিরোধী মাওবাদীদের ঘাঁটি ছিল।

PM Modi: ছত্তিশগড়ের বস্তারে, নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলী সেলিব্রেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রসঙ্গত, দেশের প্রধানমন্ত্রী (PM Modi) হওয়ার পর, তেরোতম বছরেও দিল্লির বাইরে জওয়ানদের সঙ্গে দীপাবলীতে মাতলেন তিনি (PM Modi Latest News)। এইবছর ছত্তিশগড়ের বস্তারে তিনি। যা একটা সময়, দেশবিরোধী মাওবাদীদের ঘাঁটি ছিল। সেখানেই মাওবাদীদের গুঁড়িয়ে বস্তারেই জওয়ানদের সঙ্গে দীপাবলী সেলিব্রেশন মোদীর, কী জানালেন প্রধানমন্ত্রী? এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের সাহসী নিরাপত্তাবাহিনীর সঙ্গে দীপাবলী উদ্‌যাপনের জন্য বস্তার যাচ্ছি। এই সেই এলাকা, যা এককালে মাওবাদীরা দখল করে রেখেছিল। আজ সেখানে উন্নয়নের জোয়ার। আমি সেই সাহসী জওয়ানদের বলিদান, আত্মত্যাগ এবং তপস্যাকে কুর্নিশ জানাতে যাচ্ছি।"

মাওবাদীদের গুঁড়িয়ে বস্তারেই জওয়ানদের সঙ্গে দীপাবলী সেলিব্রেশন মোদীর

উল্লেখ্য, দেশের বিভিন্ন সীমান্তে গিয়ে জওয়ানদের সঙ্গে এর আগেও দীপাবলী উদ্‌যাপন করেছেন মোদী। কখনও সিয়াচেন, কখনও কার্গিল, এবার কখনও সমুদ্রের মাঝে যুদ্ধবিমান বহনকারী জাহাজে গিয়েও তিনি আলোর উৎসবে মেতেছেন। এবার তিনি সরাসরি বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলী পালন করছেন। সেখানে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলবেন এবং মিষ্টি খাওয়াবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বক্তব্যও রাখার কথা তাঁর। এর আগে বস্তার এলাকায় প্রশাসনের কোনও কর্তা কিংবা নেতা-মন্ত্রীরা পা রাখতে রীতিমতো ভয় পেতেন। বছরের পর বছর ধরে এলাকার উন্নয়ন আটকে রেখেছিল মাওবাদীরা। আসলে জোর করে দখল। জাতীয় পতাকা তুলতে দেওয়া হত না। বহু সাধারণ মানুষকে তারা খুনও করেছে। একের পর এক স্কুল, রাস্তাঘাট এবং থানা উড়িয়ে দেয় তারা।

কী জানালেন প্রধানমন্ত্রী?

এমনকি, স্থানীয়দেরও পণবন্দি করে রাখা হত। কিন্তু দিনের পর দিন তো এই দেশবিরোধী কাজ চলতে পারে না। তাই সংসদে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, চলতি বছরের মার্চ-এপ্রিলে মাওবাদী উপদ্রুত জেলা শূন্য হয়ে গেছে। পুরো খতম। এবার সেই বস্তারে গিয়েই দীপাবলী উদ্‌যাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। দেশের সরকার মাওবাদী দমন অভিযানে পুরোপুরি জওয়ানদের পাশে রয়েছে। সেই বার্তা কার্যত, পরিষ্কার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo Hijack Threat: বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগো বিমানে হাইজ্যাকের হুমকি, জরুরি অবতরণ
Abhijeet Dipke: ২০২৯-এ মোদী সরকারের পতন নিশ্চিত! বিস্ফোরক দাবি 'ককরোচ' অভিজিৎ দীপকের