PM Modi: মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্বসেরা বানানোর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বেসরকারি ক্ষেত্রকে বড় বার্তা?

Published : Aug 21, 2026, 04:24 PM IST
PM Modi: মহাকাশ গবেষণায় ভারতকে বিশ্বসেরা বানানোর ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বেসরকারি ক্ষেত্রকে বড় বার্তা?

সংক্ষিপ্ত

PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাইভেট স্পেস কোম্পানিগুলোকে কৃষি ও পরিবেশের মতো বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতকে মহাকাশ খাতে বিশ্বের প্রতিভা, সংস্থা এবং বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র বা 'ম্যাগনেট' হয়ে উঠতে হবে।

PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার, ভারতের প্রাইভেট স্পেস কোম্পানিগুলোর কাছে একটি বড়সড় আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মহাকাশ প্রযুক্তির ব্যবহার শুধু রকেটে বা স্যাটেলাইটে আটকে রাখলে চলবে না। বরং, কৃষি থেকে শুরু করে পরিবেশ রক্ষার মতো ক্ষেত্রেও এর প্রয়োগ আরও বাড়াতে হবে (PM Modi)। সেবা তীর্থে ২০টি স্পেস স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে কথা বলার সময়, নরেন্দ্র মোদী এই মন্তব্যটি করেন। তাঁর কথায়, ভারত মহাকাশ খাতে বিশ্বের প্রতিভা, সংস্থা এবং বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র বা 'ম্যাগনেট' হয়ে উঠতে পারে।

প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Shehzad Poonawalla Quits BJP: বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা, পদত্যাগপত্রে লিখলেন বড় কথা

প্রধানমন্ত্রী স্পেস কোম্পানিগুলিকে তাদের বর্তমান কাজের পরিধি ছাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করা যায়, সেদিকে নজর দিতে উৎসাহিত করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, যে সমস্ত সংস্থা মহাকাশের আবর্জনা (space debris) নিয়ে কাজ করছে, তারা পরিবেশ সংস্থাগুলোর সঙ্গে হাত মেলাতে পারে। একইভাবে, যারা কৃষিক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি নিয়ে আসছে, তারা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে কাজ করে কৃষকদের আরও উন্নত সিদ্ধান্ত নিতে এবং ফলন বাড়াতে সাহায্য করতে পারে। মোদীর লক্ষ্য হল, "বিশ্ব যেন মহাকাশের কথা ভাবলেই ভারতের দিকে তাকায়"।

অগ্রগতি তুলে ধরলেন শিল্পপতিরা

বৈঠকে উপস্থিত বিভিন্ন সংস্থার সিইও এবং প্রতিষ্ঠাতারা ভারতের প্রাইভেট স্পেস ইন্ডাস্ট্রির দ্রুত অগ্রগতির কথা তুলে ধরেন। তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলি ভারতের তৈরি স্পেস টেকনোলজি ব্যবহার করতে ক্রমশ আগ্রহী হচ্ছে। মহাকাশ ক্ষেত্রকে প্রাইভেট অংশগ্রহণের জন্য খুলে দেওয়ায় যে নতুন সুযোগ তৈরি হয়েছে, তার জন্য তাঁরা সরকারকে ধন্যবাদও জানান। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে স্টার্টআপগুলিও। এই স্টার্টআপ সংস্থাগুলি রকেট ও পুনর্ব্যবহারযোগ্য সেমি-ক্রায়োজেনিক লঞ্চ ভেহিকেল, অ্যাভিওনিক্স, স্যাটেলাইট, উন্নত প্রোপালশন সিস্টেম, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত গোয়েন্দা তথ্য, মহাকাশের আবর্জনা পরিষ্কার এবং এআই-ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

বিশ্বে ভারতের অবস্থান মজবুত করার সুযোগ

প্রধানমন্ত্রী এই নতুন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য স্পেস-সেক্টরের প্রধানদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই শিল্পের দেখানো আত্মবিশ্বাসই প্রাইভেট সেক্টরের জন্য মহাকাশ ক্ষেত্র খুলে দেওয়ার সিদ্ধান্তের পেছনের ভাবনাকে আরও শক্তিশালী করেছে। মোদী উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশই মহাকাশ খাতে বিনিয়োগ করতে পারে না বা করতে চায় না। এই সুযোগটাকেই ভারতের কাজে লাগিয়ে মহাকাশ গবেষণায় নিজেদের অবস্থান আরও মজবুত করা উচিত।

নতুন প্রজন্মকে উৎসাহিত করার ডাক

প্রধানমন্ত্রী ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মহাকাশ নিয়ে কৌতূহল এবং আগ্রহ তৈরি করতে স্পেস কোম্পানিগুলোকে অটল টিঙ্কারিং ল্যাবসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। এই বৈঠকে স্কাইরুট অ্যারোস্পেস, অগ্নিকুল কসমস, পিক্সেল, ধ্রুভা স্পেস, গ্যালাক্সআই, পিয়ারসাইট, বেলাট্রিক্স অ্যারোস্পেস, দিগন্তরা, স্যাটশিওর, সুহোরা টেকনোলজিস, মনস্তু স্পেস, অ্যাস্ট্রোবেস, টেকমিটুস্পেস, ব্যোমআইসি, কসমোসার্ভ স্পেস, অরবিটএইড অ্যারোস্পেস, স্কাইসার্ভ, সেরেন্ডিপিটি স্পেস, ভাসার ল্যাবস এবং মিস্টইও-এর সিইও এবং প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মকুব, এবার পুরোপুরি জেলমুক্তি ১০৫ বছরের রসিকচন্দ্রের
CJP: জয়পুরে আক্রান্ত সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা! কড়া নিন্দা অভিজিৎ দীপকের