PM Surya Ghar: আবার সেরা ভারতীয় রেল, পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল রেল মন্ত্রক

Saborni Mitra   | ANI
Published : Nov 05, 2026, 05:14 PM IST
Indian Railways Wins PM Surya Ghar Excellence Award for Solar Energy

সংক্ষিপ্ত

নয়াদিল্লিতে আয়োজিত রিনিউয়েবল এনার্জি সামিটে রেল মন্ত্রককে 'পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড' দিয়ে সম্মানিত করলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ।

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এ আজ রেল মন্ত্রককে সম্মান জানানো হল। উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ রেল মন্ত্রকের হাতে তুলে দিলেন মর্যাদাপূর্ণ 'পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড'।

সেরা ভারতীয় রেল

'পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা'-র অধীনে কেন্দ্রীয় মন্ত্রক বা বিভাগগুলির মধ্যে সবচেয়ে বেশি ভবনে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্যাটেগরিতে প্রথম স্থান অধিকার করেছে রেল। সরকারি প্রতিষ্ঠানগুলোতে কীভাবে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো যায়, তার একটা দারুণ উদাহরণ তৈরি করেছে তারা।

সারা দেশে মোট ১৫,৮৬৮টি রেল ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে ১২,৪৯৫টি ভবনে (যা মোট লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ) ইতিমধ্যেই রুফটপ সোলার সিস্টেম বসানো হয়ে গেছে। রেল মন্ত্রকের লক্ষ্য ছিল ৪২৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা, যার মধ্যে ৩৫১ মেগাওয়াট ইতিমধ্যেই চালু হয়ে গেছে।

জাতীয় স্তরের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, ৭৭টি কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগের মোট ৩৯,১৩৫টি ভবনের মধ্যে ২৫,৯৮৪টি ভবনে (৬৬ শতাংশ) সৌরবিদ্যুৎ পৌঁছে গেছে। এই বিরাট সাফল্যে রেল মন্ত্রকের অবদান অনেকটাই।

২০২৭ সালের মার্চের মধ্যে বাকি সব উপযুক্ত রেল ভবনে সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর রেল মন্ত্রক। ভারতের জন্য একটি পরিচ্ছন্ন, শক্তি-সাশ্রয়ী এবং টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা কাজ করে চলেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Amit Vs Rahul: 'সামনাসামনি লড়াই হোক', রাহুলের বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ অমিত শাহের
'সনাতন যতদিন থাকবে, বিজেপি ক্ষমতায় থাকবে', রাহুলকে ধুয়ে দিলেন CM হিমন্ত