PM Modi Foreign Trips: নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত খরচ? সংসদে ₹৫৫০ কোটির হিসেব দিল কেন্দ্র

Published : Aug 06, 2026, 05:33 PM IST

PM Modi's foreign vist expenses: ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে মোট খরচ হয়েছে ৫৫০ কোটি টাকার বেশি। শুধুমাত্র ২০২৬ সালেই এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭৪.৫৮ কোটি টাকা। বৃহস্পতিবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক।

PREV
17
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে কত টাকা খরচ হয়? যা নিয়ে রীতিমত কটাক্ষ করেন বিরোধীরা। কিন্তু এবার বিরোধীদের মুখ বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের খরচ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় তথ্য দিল কেন্দ্রীয় সরকার।

27
বিদেশ মন্ত্রকের উত্তর

বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিটা জানিয়েছেন, ২০২৬ সালে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রায় ৭৪.৫৮ কোটি টাকার বেশি খরচ হয়েছে। আর ২০২১ সাল থেকে এই পর্যন্ত মোট খরচের অঙ্কটা ৫৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি বছরের হিসেবের পাশাপাশি ২০২১ সালে থেকে মোদীর বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে- তাও স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রক।

37
সব থেকে বেশি খরচ

লিখিত জবাবে মারঘেরিটা আরও জানান, এই বছর যে সফরগুলোর খরচের হিসেব পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে মে মাসে নরওয়ে সফরে। প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফরের এই একটি পর্বেই খরচ হয়েছিল ১৭.৪৬ কোটি টাকা।

47
হিসেবের খাতা

মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছিল ১৮০ কোটি টাকার বেশি। এছাড়া ২০২৪ সালে ১০৯ কোটি, ২০২৩ সালে ৯৩ কোটি, ২০২২ সালে ৫৫ কোটি এবং ২০২১ সালে ৩৬ কোটি টাকা খরচ হয়। মন্ত্রক আরও জানিয়েছে যে ২০২৬ সালের খরচের বেশ কিছু হিসেব এখনও চূড়ান্ত নয়, বিল মেটানোর পর তা চূড়ান্ত করা হবে।

57
জুন মাসের হিসেব চলছে

এমনকি জুন মাসে প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরের খরচ এখনও হিসেব করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রীর এই উচ্চ-পর্যায়ের সফরগুলো ভারতের দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করার একটা গুরুত্বপূর্ণ উপায়। এর মাধ্যমে প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, শক্তি এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলের মতো বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ে।

67
মোদীর বিদেশ সফরে কতটা লাভবান ভারত?

মন্ত্রক আরও জানিয়েছে, এপ্রিল ২০২১ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ভারতে মোট ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) এসেছে। রাজ্যসভাকে আরও জানানো হয় যে, ২০২১ সালের জুলাই মাস থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় মোট ৩১৬টি মউ (MoU) বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মহাকাশ গবেষণা, যাতায়াত ও অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং সাংস্কৃতিক আদানপ্রদানের মতো বিভিন্ন বিষয় নিয়ে হয়েছে।

77
চুক্তির মূল লক্ষ্য

এই চুক্তিগুলোর মূল লক্ষ্য হল এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ওশেনিয়া এবং আমেরিকার দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা এবং সহযোগিতা বাড়ানো।

Read more Photos on
click me!

Recommended Stories