MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Arrears: ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ, কারা পেতে পারেন বকেয়ার টাকা?

DA Arrears: ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ বিল প্রস্তুতের নির্দেশ, কারা পেতে পারেন বকেয়ার টাকা?

West Bengal DA: শিক্ষক-শিক্ষিকা ও সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ বিল ১৫ দিনের মধ্যে প্রস্তুত করতে নির্দেশ দিল রাজ্য সরকার। কারা এর আওতায়, কেন এই নির্দেশ এবং পরবর্তী ধাপ কী—জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 06 2026, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর
Image Credit : GEMINI

সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর

সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা DA মেটানোর কাজ শুরু করল রাজ্য সরকার। সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী-সহ সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
১৫ দিনের মধ্যে বিল প্রস্তুতের নির্দেশ
Image Credit : GEMINI

১৫ দিনের মধ্যে বিল প্রস্তুতের নির্দেশ

নবান্নসূত্রের খবর সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে এই সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। পুজোর আগেই এই শ্রেণির কর্মীদের হাতে ঢুকতে পারে মোটা অঙ্কের টাকা।

Related Articles

Related image1
DA Hike: জুলাই থেকেই ৩% অতিরিক্ত ডিএ সরকারি কর্মীদের? অষ্টম পে কমিশনের আগে বড় স্বস্তি
Related image2
DA Hike: পুজোর আগে ২০% ডিএ, সরকারি কর্মীদের হাতে ঠিক কত বাড়তি টাকা আসবে? দেখুন সম্পূর্ণ হিসেব
37
সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই মিলেছিল একাংশ
Image Credit : CHATGPT

সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই মিলেছিল একাংশ

বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের  নির্দেশ মতো মার্চ মাসেই বকেয়া ডিএ-র একটি অংশ সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে পাঠানো হয়েছিল, আর পেনশনভোগীরা পেয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য এতদিন পর্যন্ত ডিএ সংক্রান্ত বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি শুভেন্দু অধিকারীর সরকার।

47
বঞ্চিত ছিলেন যাঁরা
Image Credit : Asianet News

বঞ্চিত ছিলেন যাঁরা

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা সেই সময় বকেয়া ডিএ থেকে বঞ্চিত থেকে গিয়েছিলেন। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

57
একাধিকবার আলোচনা, তবু মেলেনি সুরাহা
Image Credit : Asianet News

একাধিকবার আলোচনা, তবু মেলেনি সুরাহা

সরকার বদলের পর একাধিকবার এই বিষয় নিয়ে আলোচনা হলেও এতদিন বকেয়া মহার্ঘ ভাতা হাতে পাননি এই কর্মীরা। সূত্রের খবর, এবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলিতে কাজ শেষ করতে মাত্র ১৫ দিন সময়সীমাও দেওয়া হয়েছে।

67
পোর্টালে অন্য বিল জমায় সাময়িক নিষেধাজ্ঞা
Image Credit : chatgpt

পোর্টালে অন্য বিল জমায় সাময়িক নিষেধাজ্ঞা

বিভিন্ন সরকারি দপ্তরের আইটি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্দিষ্ট পোর্টালগুলিতে আপাতত অন্য কোনও আর্থিক বকেয়ার বিল জমা না দেওয়ার জন্য।

77
'রোপা ২০০৯' মেনে মিটবে বকেয়া
Image Credit : ANI

'রোপা ২০০৯' মেনে মিটবে বকেয়া

অর্থ দপ্তর সূত্রে খবর, সরকারি কোষাগার থেকে সরাসরি স্থায়ী বেতন পান না এমন অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের 'রোপা ২০০৯' অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়াই এখন সরকারের প্রাধান্য।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Purba Medinipur News : দুর্যোগের রাতে স্কুলে সিনেমার কায়দায় চুরি! নগদ টাকা, CCTV উধাও
Recommended image2
Now Playing
মসজিদ থেকে লাউড স্পিকার খোলা নিয়ে বিস্ফোরক দাবি Dilip Ghpsh-র
Recommended image3
Now Playing
Uttarpara: নবগ্রাম পঞ্চায়েতে ঢুকেই যা দেখলেন বিধায়ক দীপাঞ্জন! চরম বচসা, তারপর...দেখুন
Recommended image4
Now Playing
Annapurna Yojana New Update: অগস্টের কত তারিখ থেকে ঢুকবে অন্নপূর্ণার টাকা? এই মুহূর্তে বড় আপডেট কী? দেখুন
Recommended image5
Now Playing
North Bengal: মন্দির-মসজিদ থেকে হাজার হাজার লাউডস্পিকার খুলল রাজ্যের পুলিশ! শব্দে জব্দ সরকারের
Related Stories
Recommended image1
DA Hike: জুলাই থেকেই ৩% অতিরিক্ত ডিএ সরকারি কর্মীদের? অষ্টম পে কমিশনের আগে বড় স্বস্তি
Recommended image2
DA Hike: পুজোর আগে ২০% ডিএ, সরকারি কর্মীদের হাতে ঠিক কত বাড়তি টাকা আসবে? দেখুন সম্পূর্ণ হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved