Modi On Diesel: ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়ার কথা ছিল, মাত্র ৭ টাকা বেড়েছে, বড় দাবি মোদীর

Published : Nov 13, 2026, 10:19 AM IST
PM Narendra Modi said government absorbed Rs 43 per litre of potential diesel price increase to protect farmers

সংক্ষিপ্ত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব যাতে সরাসরি কৃষক ও সাধারণ মানুষের পকেটে না পড়ে, তার জন্য সরকার বড় আর্থিক বোঝা বহন করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন তৈরি হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ ও কৃষকদের কথা মাথায় রেখে সরকার মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাব যাতে সরাসরি কৃষক ও সাধারণ মানুষের পকেটে না পড়ে, তার জন্য সরকার বড় আর্থিক বোঝা বহন করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন তৈরি হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ ও কৃষকদের কথা মাথায় রেখে সরকার মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে। বাকি ৪৩ টাকা প্রতি লিটারে সরকার নিজেরাই বহন করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত India Today Group-এর 'কিষাণ তাক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬'-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন প্রধানমন্ত্রী।

প্রতি মাসে ১৪ হাজার কোটি টাকার বোঝা সরকারের?

প্রধানমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা সামলাতে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক বোঝা বহন করছে সরকার। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছেছিল বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক বাজারের এই মূল্যবৃদ্ধির সম্পূর্ণ চাপ দেশের কৃষক ও সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চায়নি কেন্দ্র।

প্রতিবেশী দেশে ডিজেলের দাম বেড়েছে ৪০-৫০ শতাংশ!

প্রধানমন্ত্রী আরও দাবি করেন, একই সময়ে প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিন্তু ভারতে সেই পরিমাণ মূল্যবৃদ্ধির চাপ গ্রাহকদের উপর পড়তে দেওয়া হয়নি। কৃষিকাজে ট্র্যাক্টর, সেচের পাম্প, পণ্য পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে ডিজেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে ডিজেলের দাম বাড়লে চাষের খরচ থেকে শুরু করে খাদ্যপণ্যের পরিবহণ খরচও বাড়তে পারে। সেই কারণেই কৃষকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সারের দাম নিয়েও বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

শুধু ডিজেল নয়, রাসায়নিক সারের দাম নিয়েও সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন মোদী। তাঁর দাবি, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী দামে সার সরবরাহ করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এক বস্তা DAP সারের দাম প্রায় ৫,০০০ টাকা। ভারতে কৃষকদের তা দেওয়া হচ্ছে ১,৩০০ টাকায়। আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়ার দাম প্রায় ৩,০০০ টাকা। ভারতে কৃষকদের তা দেওয়া হচ্ছে ৩০০ টাকারও কমে। কৃষকদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা এবং সারের সরবরাহ সাশ্রয়ী করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি।

কৃষকদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই ঘোষণা?

কৃষিকাজে ডিজেল ও রাসায়নিক সার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। জমি চাষ, সেচ, ফসল পরিবহণ থেকে শুরু করে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ডিজেলের প্রয়োজন হয়। অন্যদিকে সারের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে চাষের খরচে। তাই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও তার সম্পূর্ণ প্রভাব যাতে কৃষকদের উপর না পড়ে, সেই লক্ষ্যেই সরকার আর্থিক বোঝা বহন করছে বলে দাবি প্রধানমন্ত্রীর।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ranchi Jail: শাড়ি পরিয়ে, মেকআপ করিয়ে জেলের ভিতরে যুবককে যৌন নির্যাতন! ১৯ জনের বিরুদ্ধে FIR
Petrol Price Today: ১৩ নভেম্বর পেট্রোল-ডিজেলের দাম কি কমল? জেনে নিন বিভিন্ন শহরের রেট