সুপ্রিম কোর্টের বিচারপতি ভেবে আসাদউদ্দিন ওয়াইসিকে Guard of Honour! পুলিশের কাণ্ডে তোলপাড়

Published : Nov 22, 2026, 11:46 AM IST
Asaduddin Owaisi

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টের বিচারপতিকে Guard of Honour দেওয়ার প্রস্তুতি নিয়েছিল পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতির বদলে সেই সম্মান পেয়ে গেলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পুলিশের ভুলে বিচারপতির জন্য নির্ধারিত আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন হায়দরাবাদের সাংসদ। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল।

সুপ্রিম কোর্টের বিচারপতিকে Guard of Honour দেওয়ার প্রস্তুতি নিয়েছিল পুলিশ। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতির বদলে সেই সম্মান পেয়ে গেলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি! উত্তরপ্রদেশের সাহারানপুরে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পুলিশের ভুলে বিচারপতির জন্য নির্ধারিত আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করলেন হায়দরাবাদের সাংসদ। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে শোরগোল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনাটি শনিবার, ২১ নভেম্বরের। সাহারানপুরের সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের এক বিচারপতির আসার কথা ছিল। তাঁকে Guard of Honour দেওয়ার জন্য সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। কিন্তু বিচারপতি পৌঁছনোর আগেই সেখানে হাজির হন আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর সঙ্গে ছিল নিরাপত্তারক্ষী ও দলের অন্যান্য সদস্যরা। ওয়াইসির কনভয় সার্কিট হাউসে পৌঁছতেই কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে বিচারপতি ভেবে বসেন বলে জানা গিয়েছে। এরপর আর দেরি না করে ওয়াইসিকে Guard of Honour দিতে শুরু করেন তাঁরা। পুলিশকর্মীদের স্যালুট গ্রহণ করেন ওয়াইসিও।

ভুল বুঝতে পেরেই তোলপাড়!

পরে পুলিশকর্মীরা বুঝতে পারেন, যাঁকে তাঁরা Guard of Honour দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নন, বরং AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কীভাবে একজন সাংসদকে বিচারপতি বলে ভুল করলেন কর্তব্যরত পুলিশকর্মীরা, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। ওয়াইসি নিজেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি জানতেন না। পুলিশকর্মীরা তাঁকে দাঁড়াতে বলেছিলেন, তাই তিনি তাঁদের নির্দেশ মেনেছিলেন।

তদন্তের নির্দেশ পুলিশের শীর্ষ কর্তাদের

ঘটনার পরই নড়েচড়ে বসেছে সাহারানপুর পুলিশ প্রশাসন। সাহারানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এসপি (গ্রামীণ)-কে গোটা ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হবে। অর্থাৎ, এই ঘটনায় দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ভর করছে তদন্তের রিপোর্টের উপর।

কেন সাহারানপুরে গিয়েছিলেন ওয়াইসি?

আসলে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। সেই লক্ষ্যেই আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)-এর প্রধান চন্দ্রশেখর আজাদের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে সাহারানপুরে গিয়েছিলেন তিনি। দুই নেতাই সম্প্রতি 'সামাজিক পরিবর্তন মোর্চা' (SPM) নামে একটি রাজনৈতিক মঞ্চ গঠনের কথা ঘোষণা করেছেন। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে একসঙ্গে লড়াই করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এই রাজনৈতিক কর্মসূচির মাঝেই পুলিশের এমন ভুল এখন জাতীয় রাজনীতির আলোচনায় উঠে এসেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৯ মাসে এক কোটি এইচপিভি টিকা প্রদান করল ভারত! অভাবনীয় সাফল্যের কথা জানাল কেন্দ্রীয় মন্ত্রক
Rajasthan Road Accident: রাজস্থানে পথ দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৯ পুণ্যার্থী, ট্রাকে ধাক্কা গাড়ির