Manipur President’s Rule Revoked: আঁধার সরিয়ে এক বছর পর মণিপুরে প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন, মুখ্যমন্ত্রী হচ্ছেন ইয়ামনাম খেমচাঁদ সিং

Published : Feb 04, 2026, 04:16 PM IST
President rule in Manipur

সংক্ষিপ্ত

Manipur President Rule: মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং গত বছর ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন। এরপর নতুন সরকার গঠন সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ অনুসারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে। 

Manipur President's Rule Revoked: মণিপুরে প্রায় এক বছর পর সরকারিভাবে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নেওয়া হল। এক বছর পর উত্তর-পূর্ব ভারতের রাজ্য পাচ্ছে মুখ্যমন্ত্রী।  আজ, বুধবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে মণিপুরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের ঘোষণা করল। রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং। এরপর গত বছর ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। তারপর থেকে মণিপুরে ধীরে ধীরে শান্তি ফেরে। এরপর রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার মণিপুরে নতুন সরকার গঠন করছে বিজেপি। নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আজ, বুধবার সন্ধ্যা ৬টায় শপথ নিতে চলেছেন বিজেপির মেইতেই সম্প্রদায়ের ৬২ বছরের নেতা ইয়ামনাম খেমচাঁদ সিং (Yumnam Khemchand)। সিঙ্গজামে কেন্দ্র থেকে দুইবারের বিধায়ক ওয়াই খেমচাঁদের ওপরেই মণিপুরের দায়িত্ব দিলেন মোদী-শাহ-রা।রাজ্যে হিংসা সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে এন বীরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল একটি স্থানীয় দল। তবে ২০২২ বিধানসভায় ৬০টি-র মধ্যে ৩২টি আসনে জেতা বিজেপির পক্ষে এখনও সরকার গড়ার রাখার মত সংখ্যায় রয়েছে। রাজ্যের একমাত্র জেডি (ইউ) বিধায়কও এনডিএ-র দিকে থাকায় সুবিধা হয়েছে বিজেপির।

২০২৭ মণিপুর বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে মরিয়া বিজেপি

গত লোকসভা নির্বাচনে মণিপুরের দুটি আসনেই হারে বিজেপি। মণিপুরের ক্রমগাত হিংসার ঘটনা সামলাতে না পারায় প্রশ্নের মুখে বিজেপির সরকার। তবে এবার উন্নয়নের রাজনীতিতেই উত্তর পূর্বের এই রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে পদ্মশিবির। কুকি,মেইতি সহ রাজ্যের সব সম্প্রদায়কে একসঙ্গে উন্নয়ন যজ্ঞে সামিল করতে চান নয়া মুখ্যমন্ত্রী হতে চলা ইয়ামনাম খেমচাঁদ সিং। আগামী বছর মণিপুরে বিধানসভা নির্বাচনের আগে ভাঙা ঘর গোছাতে চাইছে এনডিএ শিবির।

কেন জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন

মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং গত বছর ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন । মেইতেই-কুকি সংঘর্ষ থামাতে ব্যর্থ হন বীরেন সিং। এরপর নতুন সরকার গঠন সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ অনুসারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Delhi Shocker: হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যাওয়া ব্যক্তির মোবাইল চুরি দুষ্কৃতীদের! দেখুন ভিডিয়ো
Bengal SIR Hearing: 'নির্বাচন কমিশন হল হোয়াটসঅ্যাপ কমিশন', SIR শুনানিতে আর কী বললেন মুখ্যমন্ত্রী মমতা?