Prince Yakub News: শাহজাহান নয়, মমতাজের স্মৃতিতে তৈরি তাজমহলের আসল মালিক তিনিই! কে এই ব্যক্তি? জানুন এক ক্লিকে

Published : Apr 13, 2025, 04:01 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Taj mahal News: সম্রাট শাহজাহান নন, এবার তাজমহলের মালিক বলে নিজেকেই দাবি করে বসলেন এই ব্যক্তি, তিনি মোগল সম্রাটদের মতো পোশাক পরেন। নিজেকে তাঁদের একজন বলে মনে করেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…  

Taj mahal News: সম্রাট শাহজাহান নন, এবার তাজমহলের মালিক বলে নিজেকেই দাবি করে বসলেন এই ব্যক্তি, তিনি মোগল সম্রাটদের মতো পোশাক পরেন। নিজেকে তাঁদের একজন বলে মনে করেন। এই ব্যক্তির নাম হচ্ছে প্রিন্স ইয়াকুব হাবিবউদ্দিন টুসি। থাকেন ভারতের হায়দরাবাদে। তিনি নিজেকে মোগল বংশের উত্তরসূরি বলে ভাবেন।

জানা গিয়েছে, তিনি এখানেই থেমে থাকেননি। এসবের পাশাপাশি নিজেকে তিনি একজন মোগল প্রিন্স বলেই পরিচয় দেন। তিনি দাবি করছেন, তিনি বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম। তিনি বিশ্বাস করেন, ভারতীয় ঐতিহ্যের অন্যতম নিদর্শন তাজমহলের প্রকৃত মালিক সম্রাট শাহজাহান নন, তিনি। নিজের দাবির পক্ষে প্রিন্স ইয়াকুব হায়দরাবাদের আদালতে নিজের ডিএনএ রিপোর্টও জমা দিয়েছেন।

প্রসঙ্গত, স্ত্রী মমতাজ মহলের স্মৃতি ধরে রাখতে মোঘল সম্রাট শাহজাহানের তৈরি এই স্মৃতিসৌধ-সংক্রান্ত যেকোনও সরকারি নথি দেখাতে ২০১৯ সালে প্রিন্স ইয়াকুব জয়পুরের রাজপরিবারের প্রিন্সেস দিয়া কুমারীকেও চ্যালেঞ্জ করেছিলেন। প্রিন্স ইয়াকুব বলেছিলেন, ''যদি তোমার 'পথিখানা'-তে (জয়পুরের পথিখানা জাদুঘর) আসল নথিপত্র থেকে থাকে, তাহলে তা দেখাও। যদি তোমার দেহে রাজপুত রক্তের একটি ফোঁটাও থেকে থাকে, তবে সেই নথি সামনে আনো।''

মজার বিষয় হল, তাজমহলই একমাত্র জায়গা নয়, যেটি নিয়ে প্রিন্স ইয়াকুব নিজের বলে দাবি করেছেন। একসময় অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের জমির মালিকানা নিয়েও ওয়াকফ বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন প্রিন্স ইয়াকুব। তিনি বলেছিলেন, যদি ওই জমির মালিকানা বাবরের হয়, তাহলে একজন মোগল বংশধরের উত্তরাধিকার হিসেবে ওই জমি তারই পাওয়া উচিত।

অবশ্য পরে জানা যায়, এই প্রিন্স ইয়াকুব পরে সেখানে রামমন্দির নিমাণকে সমর্থন করেছিলেন। তাতেই তিনি থেমে থাকেননি। মন্দিরের জন্য ১ কোটি ৮০ লাখ রুপি দামের সোনার ইটও উপহার দিয়েছিলেন। ওই সময় সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রিন্স ইয়াকুব বলেছিলেন, 'আমি যেহেতু ওই সম্পত্তির মালিক, তাই সেখানে রামমন্দির নির্মাণ নিয়ে আমার কোনও আপত্তি নেই।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Budget 2026 Analysis: কতটা সফল নির্মলা সীতারামনের বাজেট? চাঞ্চল্যকর মত বিশেষজ্ঞদের! দেখুন
টাকা পুড়িয়ে ধোঁয়া ওড়ানোর দিন শেষ! সিগারেট থেকে বিড়ি 'পাপ পণ্য'র দাম কতটা বাড়লো দেখুন