Narendra Modi: শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভায় যোগ দিয়ে বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (AITC) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুর্নীতি, অনুপ্রবেশের মতো বিষয় নিয়ে শাসক দল ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন।
KNOW
Narendra Modi Kolkata Rally: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (AITC) তাদের অস্ত্রেই ঘায়েল করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বিজেপি-কে (BJP) 'বাংলা-বিরোধী' বলে আক্রমণ করা হয়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) বিজেপি-র (BJP) জনসভা থেকে সেই বাংলা ও বাঙালি নিয়েই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন মোদী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাম্প্রতিক মন্তব্য হাতিয়ার করে বাংলার শাসক দলকে আক্রমণ করেন। মহুয়া দাবি করেছিলেন, ‘এখন আজকে তৃণমূলের সঙ্গে নয়, সে কিন্তু বাঙালিই নয়। তার বাঙালি থাকার অধিকার নেই।’ মমতা বলেছিলেন, 'আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না-থাকি, কোনওদিন সেই রকম আসে, এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম বারোটা বাজিয়ে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপপ্রচারে কোনওদিন ভুল বুঝবেন না।' এই দুই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মোদী।
বাঙালি অস্ত্রে শান মোদীর
বাংলার মানুষের আবেগ উস্কে দিয়ে মোদী বলেন, 'বলা হচ্ছে, যাঁরা তৃণমূলের সঙ্গে নেই, তাঁরা বাঙালি নন। বাংলার মাটি অনুপ্রবেশকারীদের দখলে। বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে। বাঙালি হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়া হচ্ছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, বিশেষ কমিউনিটি আপনাদের শেষ করে দেবে। সংবিধানের চেয়ারে বসে এই ধরনের হুমকি? আপনার (মমতা) মুখে শোভা পায় না। কারা এরা? যারা তৃণমূলের ইঙ্গিতে কোটি কোটি হিন্দু বাঙালিকে শেষ করে দেবে?'
মা-মাটি-মানুষ স্লোগান নিয়ে তৃণমূলকে তোপ
তৃণমূল কংগ্রেসের স্লোগান 'মা-মাটি-মানুষ।' এই স্লোগান নিয়ে বাংলার শাসক দলকে আক্রমণ করে মোদী বলেন, 'মা-মাটি-মানুষের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছিল তৃণমূল। সেই মা আজ কাঁদছে। মাটি লুট করা হচ্ছে। আর মানুষ বাংলা ছেড়ে চলে যাচ্ছে। বাংলার মানুষের রোজগার ছিনিয়ে নিচ্ছে এরা। মা-বোনেদের সুরক্ষা নেই।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


