Rahul Gandhi: সাদা বাদ, হলুদ-গোলাপিতে মন রাহুল গান্ধীর! Gen-Z-এর মন পেতে পোশাকে বড় বদল কংগ্রেস নেতার

Published : Aug 24, 2026, 12:56 PM IST

Rahul Gandhi's Fashion: Gen Z-র মন জয় করতে নিজের পোশাক ও স্টাইলে বড়সড় পরিবর্তন আনলেন রাহুল গান্ধী। তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ বাড়াতে তাঁর নতুন লুক ও পোশাক নিয়ে শুরু হয়েছে আলোচনা। কীভাবে বদলেছে রাহুলের ফ্যাশন স্টাইল, রইল তার বিস্তারিত।

PREV
18
Gen Zর গুরুত্ব ভারতীয় রাজনীতিতে

দিল্লির যন্তরমন্তরে CJPর বিক্ষোভের পরেই ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তরুণ প্রজন্ম। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি যে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারাও ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।

28
Gen Zর মন পেতে রাহুল গান্ধীর বদল

এই অবস্থায় Gen Zর মন পেতে আর পিছিয়ে থাকতে রাজি নন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনিও বদলে ফেললেন নিজেকে। নিজের পোশাকের পাশাপাশি নিজের স্টাইলেও বেশ কিছু বদল এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যা তাঁকে আবারও সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ছে। তবে অন্যান্য বারের মত এবারও সেসবে গুরুত্ব দিতে নারাজ রাহুল।

38
রঙ বদল

২০২২ সালে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধীকে শুধুমাত্র সাদা টিশার্টেই দেখা গিয়েছিল। কিন্তু গত কয়েকটা কংগ্রেসের ইভেন্টে তাঁকে দেখা গেল রঙবেরঙের পোশাকে। যে রঙগুলি রীতিমত উজ্জ্বল সেই রঙগুলি তিনি পরছেন বর্তমানে।

48
টিশার্ট থেকে শার্ট

আগে রাহুল গান্ধীকে শুধুমাত্র টিশার্টেই দেখা যেত। কংগ্রেসের কিছু অনুষ্ঠানে সাদা কুর্তা পাজামাও পরতেন রাহুল। সাধারণত অনুজ্জ্বল পোশাকেই সংসদ থেকে দলীয় অনুষ্ঠানে হাজির হতেন কংগ্রেস নেতা। কিন্তু পরপর দুটি অনুষ্ঠানে রাহুলকে দেখা গেল রীতিমত উজ্জ্বল রঙের শার্ট পরতে।

58
রাহুলের হাল-ফ্যাশান

বর্তমানে কংগ্রেস গোটা দেশজুড়েই 'ছাত্রোঁ কি গুঞ্জ' নামের একটি কর্মসূচি গ্রহণ করেছেন। কোটায় এই অনুষ্ঠানে রাহুল গান্ধীর পরনে ছিল নীল রঙের টিশার্ট। আর দেহরাদুনে টিশার্ট আর ছিল না। ছিল সুতির শার্ট। আর এলাহাবাদে গোলাপি রঙের টিশার্ট। যা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

68
পুনেতেও একই ধারা অব্যাহত

সম্প্রতি পুনেতে কংগ্রেসের একটি ইভেন্টে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। সেখানে ছাত্রী, মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সেই অনুষ্ঠানে রাহুলের পরনে ছিল কাঁচা হলুদের মত উজ্জ্বল রঙের একটি হাফশার্ট। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

78
বিজেপির প্রতিক্রিয়া

বিজেপি আগেও রাহুল গান্ধীকে গুরুত্ব দিয়ে চায়নি। এখনও নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। রাহুলের পোশাক নিয়ে আগেও বিজেপির প্রতিক্রিয়া ছিল অগুরুত্বপূর্ণ। এখনও সেই অবস্থানে অনড় রয়েছে গেরুয়া শিবির।

88
রাহুলের স্টাইল বদলের কারণ

রাজনৈতিক মহলের ধারনা তরুণ প্রজন্ম ও মহিলাদের মন পেতে বিজেপি বরাবরই চেষ্টা করে থাকে। এই ব্যাপারে এতদিন পর্যন্ত কিছুটা হলেও উদাসীন ছিল কংগ্রেস। কিন্তু দিল্লির সিজেপি আন্দোলনের পর থেকেই রাহুল Gen-Zএর মন পেতে মরিয়া চেষ্টা করছে। যা তার পোশাকেও ফুটে উঠেছে। শুধু রাহুলই নয়, রাহুলকে অনুকরণ করে কংগ্রেসের অনেক তরুণ নেতাও নিজেদের বদল করতে শুরু করেছে।

Read more Photos on
click me!

Recommended Stories