- Home
- India News
- হরিয়ানায় হাড়হিম করা খুন: স্বামীর পেট ১৪ ইঞ্চি কেটে নাড়িভুঁড়ি বার করে দিল স্ত্রী, তারপর কী হল?
হরিয়ানায় হাড়হিম করা খুন: স্বামীর পেট ১৪ ইঞ্চি কেটে নাড়িভুঁড়ি বার করে দিল স্ত্রী, তারপর কী হল?
Haryana Crime: স্বামীকে খুন করে পেট থেকে নাড়িভুঁড়ি বার করে নিল স্ত্রী। সেই নাড়িভুঁড়ি ব্যাগে ঢুকিয়ে পালানোর চেষ্টাও করে। বাড়িওয়ালা দেখতে পাওয়াতেই ভেস্তে যায় চাল। তারপরে কী হল? দেখুন ভয়ঙ্কর হত্যাকাণ্ড

হরিয়ানায় হত্যাকাণ্ড
হরিয়ানার কুরুক্ষেত্রে আরও এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সাক্ষী থাকল। এবার স্বামীকে পেট কেটে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্বামীকে খুন করে মোটেই বিচলিত ছিল না স্ত্রী। পালানোর চেষ্টাও করেছিল। কিন্তু হাতেনাতে ধরা পড়ে যায় পুলিশের কাছে।

খুনি স্ত্রী!
স্বামীকে নির্মমভাবে খুন করে স্ত্রী। পেট কেটে দেয় স্ত্রী। বেরিয়ে আসে নাড়িভুড়ি। এতটাই ভয়ঙ্করভাবে কোপানো হয়েছিল যে স্বামীর অন্ত্রও বেরিয়ে এসেছিল পেট থেকে। এই অবস্থায় পালানোর চেস্টা করেছিল স্ত্রী। কিন্তু বাড়িওালা দেখতে পাওয়ায় বানচাল হয়ে যায় ছক। মহিলা ছাদ দিয়ে লাফ মেরে পালানোর চেষ্টা করে। তখনই ধরা পড়ে যায়। তাতেই জখম হয় মহিলা। স্থানীয়রাই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
স্বামী-স্ত্রীর ঠিকানা
নিহত রাজেশ উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা। স্ত্রী বিমলা। কিন্তু কাজের জন্য স্ত্রীকে নিয়ে হরিয়ানার কুরুক্ষেত্রেই থাকতেন। একটি বাড়ি ভাড়া নিয়েই ঘর বেঁধেছিল দম্পতি। প্রায় এক বছর ধরেই তাদের ঠিকানা ছিল কুরুক্ষেত্রের পেহোয়া রোড রাজপ্যালেসের ভাড়া বাড়ি। আহত অবস্থায় খুনে অভিযুক্ত স্ত্রী বিমলাকে পাকড়াও করা হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য রাখা হয়েছে হাসপাতালে। সেখানেই তাকে জেরা করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
প্রত্য়ক্ষদর্শী বাড়িওয়ালা
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রথম দেখেন বাড়িওয়ালা রিঙ্কু। বাড়ির ছাদের ঘরে ভাড়া থাকত দম্পতি। রবিবার বিকেল ৫টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়়ার আওয়াজ তিনি পান। বাড়ির ছাদে ঝগড়াঝাটি হচ্ছিল। রিঙ্কু জানিয়েছেন, তিনি ছাদে পৌঁছে যান, দম্পতিকে শান্ত করতে। তখনই তিনি দেখেন, গুরুতর জখম অবস্থায় ছাদে পড়ে রয়েছে রাজেশের রক্তাক্ত দেহ। রাজেশের পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে এসেছিল। তারপর তিনি দেখেন বিমলা সেই নাড়িভুঁড়ি দ্রুত ব্যাগে পোরার চেষ্টা করছিল। বাড়িওয়ালাকে দেখেই চমকে যায় বিমলা। তখনই পালানোর চেষ্টা করে। ছাদ থেকে লাফ দেয়। তাতেই জখম হয় বিমলা। স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয় বিমলাকে।
পুলিশের বয়ান
ইতিমধ্যেই রাজেশের দেহের ময়নাতদন্ত হয়ছে। প্রাথমিক রিপোর্টে রাশের পেট ১৪ ইঞ্চিরও বেশি কেটে ফেলা হয়েছিল। তাতেই পেট থেকে বেরিয়ে এসেছিল অন্ত্র। রাজেশের যকৃতের বড় অংশ ও কিডনি নেই তার শরীরে। দুটি অঙ্গ কী করা হয়েছে তা নিয়েও ধ্বন্দে পুলিশ। পুলিশ জানিয়েছে ক্রাইম সিন ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। সেখানে তল্লাশি চালান হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ৩রকমের ছুরি। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দলও।
স্থানীয়দের দাবি
দম্পতির মধ্যে প্রায়ই বিবাদ হত। মহিলা ঝাড়ফুঁক করছেন। তবে ঠিক কী কারণে মহিলা এমন নৃশংসভাবে স্বামীকে খুন করেছে তা স্পষ্ট করে বলতে পারেনি স্থানীয়রা। মহিলা এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ খোলেননি।

