Rahul Gandhi: দেশজুড়ে প্রতিবাদের খবর এক ছাতার তলায়, 'সত্যাগ্রহ' প্ল্যাটফর্ম চালু করলেন রাহুল

Published : Oct 03, 2026, 03:51 PM IST
Rahul Gandhi Launches Satyagraha Portal To Track Protests Across India

সংক্ষিপ্ত

দেশজুড়ে চলা নানা প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের খবর এক জায়গায় আনতে 'সত্যাগ্রহ' নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দেশের নানা প্রান্তে চলা প্রতিবাদগুলোকে এক ছাতার তলায় আনতে 'সত্যাগ্রহ' নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন। শনিবার তিনি সাধারণ মানুষকে এই প্ল্যাটফর্মে তাঁদের ওপর হওয়া 'অন্যায়'-এর গল্প শেয়ার করার অনুরোধ জানিয়েছেন।

প্রতিবাদের নতুন ভাষা 'সত্যাগ্রহ'

রাহুল এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, প্রতিবাদীরা তাঁদের সমস্যার কথা এখানে জানাতে পারবেন। পাশাপাশি, ইন্টারেক্টিভ ম্যাপের সাহায্যে দেশের অন্য কোথাও একই ধরনের আন্দোলন চলছে কি না, তা-ও দেখা যাবে। প্রয়োজনে এখান থেকে সরাসরি সাহায্যও চাওয়া যাবে।

লোকসভার বিরোধী দলনেতা মহাত্মা গান্ধীর আদর্শের কথা মনে করিয়ে দিয়ে 'সত্যাগ্রহ'-কে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "সত্যের সঙ্গে একজোট হয়ে দাঁড়ানোটা আরও বড় হাতিয়ার।"

রাহুল গান্ধীর বার্তা

রাহুল বলেন, "সারা দেশে মানুষ নিজেদের অধিকারের জন্য লড়ছেন, আর বেশিরভাগ সময়ই তাঁরা একা লড়ছেন। জেন-জি (Gen Z), পড়ুয়া, কৃষক, আদিবাসী, দলিত বা নারী— সবার লড়াইয়ের আলাদা গল্প আছে। কিন্তু একা আওয়াজ তুললে অনেক সময়ই তা দাবিয়ে দেওয়া হয়। এই সব আওয়াজকে একটা ম্যাপে একজোট করার উদ্যোগই হল 'সত্যাগ্রহ'। বাপু আমাদের শিখিয়েছিলেন, সত্যই সবচেয়ে বড় হাতিয়ার। তবে সত্যের পক্ষে একজোট হয়ে দাঁড়ানোটা আরও বড় হাতিয়ার। আপনিও যদি কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়েন, তবে নিজের গল্পটা শেয়ার করুন। মাত্র দু'মিনিট সময় লাগবে।"

দেশজুড়ে মানুষ নিজেদের হকের জন্য লড়ছেন - আর অনেক সময়ই একা লড়ছেন। Gen Z, পড়ুয়া, কৃষক, আদিবাসী, দলিত, নারী - প্রতিটি লড়াইয়ের নিজস্ব গল্প আছে। কিন্তু যে আওয়াজ একা ওঠে, তা অনেক সময়ই দাবিয়ে দেওয়া হয়। 'সত্যাগ্রহ' এই আওয়াজগুলোকে একটা ম্যাপে একসঙ্গে আনার উদ্যোগ।

বাপু এটাই শিখিয়েছিলেন…

রাহুল আরও বলেন, "আপনার গল্পটা ম্যাপে দেখা যাবে। আপনার মতো আর কারা লড়ছেন, সেটাও দেখতে পাবেন। আর বিরোধী দলনেতা হিসেবে আমি সংসদে, রাস্তায় নেমে, চিঠি লিখে— যেখানে যেমন দরকার, আপনাদের পাশে দাঁড়াব। এটা আমার দায়িত্ব।"

সত্যাগ্রহর উদ্দেশ্য

কংগ্রেস নেতা ওই পোস্টের সঙ্গে থাকা একটি ভিডিওতে জানান, দেশজুড়ে মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা থেকে শুরু করে নারীদের নিরাপত্তার মতো নানা ইস্যুতে চলা প্রতিবাদের মাঝেই সাধারণ মানুষের জন্য এই 'সত্যাগ্রহ' ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

"দেশের আনাচে-কানাচে প্রতিবাদ চলছে। কেউ পড়ুয়াদের কথা বলছেন, কেউ নারীদের কথা বলছেন, আবার কেউ মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছেন। সারা দেশে এমন লাখ লাখ প্রতিবাদ চলছে। আমি বিরোধী দলনেতা, আর আমি চেয়েছিলাম এই সব প্রতিবাদের খবর এক জায়গায় নিয়ে আসতে। সেই জন্যই আপনাদের জন্য আমরা সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করেছি। আপনার প্রতিবাদ ছোট হোক বা বড়, নিজের নাম, আপনার দলের নাম আর কী নিয়ে প্রতিবাদ করছেন, তা বিস্তারিত জানান। আমরা যদি কোনও সাহায্য করতে পারি বা আপনারা যদি আমাদের কাছে সাহায্য চান, আমরা আনন্দের সঙ্গে আপনাদের পাশে থাকব," বলেন রাহুল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: পুজোর আগে ৫ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা! আবার বেতন বাড়ল সরকারি কর্মীদের, জুলাই থেকে মিলবে এরিয়ার
Priyanka Kakkar Joins Congress: কেজরিওয়ালের মুখ এখন রাহুল গান্ধীর হাত! আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর সহ একঝাঁক নেতার কংগ্রেসে যোগ