Rahul Gandhi: 'আমাদের লড়াই থামবে না', মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি রাহুলের

Published : Oct 13, 2026, 08:04 PM IST
rahul gandhi tea partyRahul Gandhi Vows To Continue Political Fight Against Central Government

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

কংগ্রেসের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনোভাবেই থামবে না। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মঙ্গলবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তাঁদের এই রাজনৈতিক প্রতিরোধ চলবে।

মোদী সরকারকে হুঁশিয়ারি রাহুলের

রাহুল 'অধ্যবসায়' বা 'perseverance' শব্দটি ব্যবহার করে বুঝিয়ে দেন যে তাঁর দল দীর্ঘ লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, "গতকাল সাংবাদিক বৈঠকেও আমি 'অধ্যবসায়' শব্দটা বলেছিলাম। আমাদের এই দলটা থামার পাত্র নয়। আজ হোক বা কাল, তিন মাস, ছ'মাস, এক বছর বা দু'বছর পর হোক—এই লড়াই চলবেই। আমরা শেষ গন্তব্যে পৌঁছাবোই।" গোটা দেশ জুড়ে বর্তমানে উৎসবের আবহ রয়েছে। আর সেই কারণেই রাহুল গান্ধীরা আন্দোলনে সাময়িক বিরতি নিচ্ছেন। স্পষ্ট করে না বললেও তেমনই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সাংসদ।

রাহুল দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে কিছুটা সাসপেন্স জিইয়ে রাখেন। তাঁর কথায়, "কীভাবে আমরা সেখানে পৌঁছাব, সেটা এখনই খোলসা করছি না। তাহলে চমকটা নষ্ট হয়ে যাবে। আমরা চাই দেশবাসী এবং আপনাদের জন্য সেই উত্তেজনা আর চমকটা বজায় থাকুক।" তিনি সাম্প্রতিক আন্দোলনগুলোতে কংগ্রেসের পাওয়া গতি ধরে রাখারও প্রতিশ্রুতি দেন। রাহুল বলেন, "আমি কথা দিচ্ছি, ঠিক যে শক্তি, উদ্যম আর একতা নিয়ে আমরা পথে নেমেছি, আগামী দিনেও একই মেজাজে আমরা একসঙ্গে লড়ব।"

আন্দোলনের ওপর নির্ভর করে এই লড়াই নয়: রাহুল গান্ধী

লোকসভার বিরোধী দলনেতা পরিষ্কার করে দেন যে, বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা থাকলেও তাঁদের রাজনৈতিক আন্দোলন আদালতের রায়ের ওপর নির্ভর করবে না। তাঁর সংযোজন, "সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। দেশের শীর্ষ আদালত, প্রধান বিচারপতি এবং ভারতীয় বিচারব্যবস্থার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। তাঁদের একটা ভূমিকা আছে, আর আমরা আশা করি তাঁরা সেটা পালন করবেন। তবে আমরা রাজনীতির মানুষ। যাই ঘটুক না কেন, কোনো প্রতিষ্ঠান তাদের কাজ করুক বা না করুক, আমাদের রাজনৈতিক প্রতিরোধ চলবে। মানুষের এই লড়াই চলবে এবং শেষমেশ আমরাই জিতব।"

দেশবাসীকে ধন্যবাদ দেন রাহুল

রাহুল কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে হুঁশিয়ারি দেন যে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, "...আপনাদের কাছে এটা আমাদের প্রতিশ্রুতি। যারা এই কাজ করেছে—মিস্টার মোদী, মিস্টার শাহ, মিস্টার জ্ঞানেশ কুমার, দেরাদুনে লুকিয়ে থাকা ওই ভদ্রমহিলা এবং আরও যারা এর সঙ্গে যুক্ত, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।"

রাহুল দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, "গতকাল আপনারা যা দেখেছেন, তা শুধু একটা রাজনৈতিক দলের ক্ষোভ নয়, গোটা ভারতের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যা ঘটছে, তার বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়ানোর জন্য দিল্লি তথা গোটা দেশের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু আমাদের ব্যাপার নয়, এটা ভারতের মানুষের ভবিষ্যতের প্রশ্ন। আমরা আপনাদের ভালোবাসি, সম্মান করি। তাই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে আমরা শেষ পর্যন্ত লড়ব। আপনাদের কথা দিচ্ছি, মিস্টার মোদী, মিস্টার শাহ, মিস্টার জ্ঞানেশ কুমার, দেরাদুনে লুকিয়ে থাকা ওই মহিলা-সহ যারা এই কাজ করেছে, তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Delhi Police: গুজব ছড়ানোর অভিযোগে ৫০০টি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করল দিল্লি পুলিশ
Himanta Biswa Sarma on Rahul Gandhi: জেতা জায়গাগুলোয় আগে ইস্তফা দাও, রাহুলকে চ্যালেঞ্জ হিমন্তের