লোকাল হোক বা দূরপাল্লা, ট্রেনের দুলুনিতে অনেকেরই চোখ লেগে যায়। কিন্তু ঘুমের ঠেলায় গন্তব্য স্টেশন মিস হয়ে গেলে বিপদে পড়েন যাত্রীরা। তবে এবার থেকে টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে আর চিন্তা নেই।
26
মিস হলে কী করণীয়
ঘুমের কারণে স্টেশন মিস হলে সেই স্টেশনে ফিরতে নতুন টিকিট কাটতেই হবে। নতুন টিকিট ছাড়া সফর করলে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে জরিমানা হতে পারে। এই নিয়মে আপনি কিছুটা হলেও নিজের আর্থিক ক্ষতি মেটাতে পারবেন।
36
প্রথমেই টিটিইর সঙ্গে যোগাযোগ
পরিস্থিতি বুঝে প্যানিক না করে পরবর্তী স্টেশন আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর টিটিইকে পুরো ঘটনা জানালে তিনিই সঠিক পথ বাতলে দেবেন।
টিটিই না থাকলে রেলওয়ে অ্যাপের সাহায্য নিতে পারেন, অথবা ফোন করতে পারেন রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ। পরবর্তী স্টেশনের টিকিট কাউন্টারেও জানানো যায় সমস্যার কথা।
56
রেলের ভুলে স্টেশন মিস হলে টাকা ফেরত
তবে উলটো পরিস্থিতিও হতে পারে। ট্রেনের রুট বদল বা রেলের অন্য কোনও কারণে স্টেশন মিস হলে টিকিট ডিপোজিট রসিদের মাধ্যমে টাকা ফেরতের আবেদন করা যায়।
66
সময়সীমা মাথায় রাখুন
তবে এই আবেদন নির্ধারিত সময়সীমার মধ্যেই করতে হবে, নয়তো তা প্রযোজ্য হবে না। সময়মতো আবেদন না করলে টাকা ফেরত পাওয়া যাবে না।