Ration Card Auto Update: জন্ম ও মৃত্যু সনদ ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গেই এখন থেকে রেশন কার্ডের তালিকা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।যার ফলে সাধারণ মানুষকে আর খাদ্য দপ্তরের চক্কর কাটতে হবে না এবং দুর্নীতিও কমবে।
Ration Card Auto Update: রেশন কার্ডে নতুন সদস্যের নাম যোগ করা বা মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য সাধারণ মানুষকে আর খাদ্য দপ্তরের চক্কর কাটতে হবে না। জন্ম ও মৃত্যু সনদ (Certificate) ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গেই রেশন কার্ডের তালিকা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে (Automatically) আপডেট হয়ে যাবে।
27
স্মার্ট প্রযুক্তিভিত্তিক পরিষেবা চালু
দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই স্মার্ট প্রযুক্তিভিত্তিক পরিষেবা চালু করা হয়েছে।স্বয়ংক্রিয় ব্যবস্থার কাজের পদ্ধতিপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ব্যবস্থার অধীনে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা জন্ম-মৃত্যু পোর্টালকে সরাসরি খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের সফটওয়্যারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে।
37
স্বয়ংক্রিয়ভাবে রেশন কার্ড আপডেট
কোনও পরিবারে নবজাতকের জন্ম শংসাপত্র তৈরি হলেই, সেই শিশুর নাম আধার ও অভিভাবকের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে রেশন কার্ডে আপডেট হবে। একইভাবে, কোনও ব্যক্তির মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়া মাত্রই রেশন কার্ড থেকে তাঁর নাম কোনও আবেদন ছাড়াই বাদ যাবে।
এই আধুনিক ও ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নে দেশের অগ্রণী রাজ্যগুলির তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান। রাজস্থানের বর্তমান সরকার 'শনাক্তকরণ পোর্টাল' এবং খাদ্য বিভাগের প্রযুক্তির মেলবন্ধনে এই নতুন নিয়ম কার্যকর করেছে।
57
স্বয়ংক্রিয় ব্যবস্থা কোন কোন চালু হয়েছে
রাজস্থান ছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি তাদের নিজস্ব ডেটাবেস এবং পরিচয় যাচাই ব্যবস্থার (যেমন জনআধার বা পরিবার পরিচয় পত্র) মাধ্যমে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা আংশিক বা পূর্ণাঙ্গভাবে চালুর প্রক্রিয়া শুরু করেছে।
67
পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি-
পশ্চিমবঙ্গে এখনও জন্ম বা মৃত্যুর সঙ্গে সঙ্গে রেশন কার্ডে নাম সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার প্রক্রিয়াটি প্রক্রিয়াধীন। তবে রাজ্যের খাদ্য দপ্তরের Food & Supplies Department অনলাইন পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই বাড়িতে বসে ই-কেওয়াইসি (e-KYC) এবং আধার ওটিপি-র (OTP) সাহায্যে রেশন কার্ডে নাম সংশোধন, নতুন নাম সংযোজন (ফর্ম ৪) কিংবা মৃত সদস্যের নাম বাতিলের (ফর্ম ৭) কাজ মুহূর্তের মধ্যে করতে পারছেন।
77
গ্রাহকদের সুবিধা -
এই প্রযুক্তির ফলে দুর্নীতি ও ভুয়ো রেশন কার্ডের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে। এর পাশাপাশি সাধারণ মানুষের সময় বাঁচবে এবং কোনও রকম দালাল চক্রের হয়রানি ছাড়াই যোগ্য নাগরিকরা তাঁদের সঠিক রেশন সামগ্রী পাবেন।