Recharge Plan: শুধু কলের জন্য আর বাড়তি টাকা নয়! Jio, Airtel, Vi, BSNL-এর ভয়েস-অনলি রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ লিস্ট

Published : Oct 30, 2026, 10:41 AM IST
JioFiber vs Airtel broadband plans

সংক্ষিপ্ত

Recharge Plan: স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট লাগে না, শুধু কল করার জন্য রিচার্জ করতে হয়? এতদিন বাধ্য হয়ে ডেটা সহ প্ল্যান নিতে হতো। এবার আর নয়। TRAI-এর নতুন নিয়মে Jio, Airtel, Vi ও BSNL চারটি কোম্পানিই বাধ্য হয়েছে শুধু কলের প্ল্যান আনতে।

Recharge Plan: আপনার বাড়িতে বাবা-মায়ের জন্য একটা স্মার্টফোন আছে? বা আপনার দ্বিতীয় সিম যেটা শুধু কলের জন্য ব্যবহার করেন? এতদিন সেই সিমেও বাধ্য হয়ে ১-২ জিবি ডেটা সহ ₹১৮৯, ₹১৯৯-এর প্ল্যান করতে হতো।

সেই সমস্যা মেটাতে TRAI কড়া পদক্ষেপ নিয়েছে। TRAI জানিয়েছে, ডেটা লাগে না এমন কোটি কোটি গ্রাহকের ওপর জোর করে ডেটা প্ল্যান চাপানো যাবে না। তাই ১৩তম সংশোধনী এনে TRAI বাধ্যতামূলক করেছে— প্রত্যেক কোম্পানিকে ৩০ দিন বা তার কম, ক্যালেন্ডার মাস এবং একটি লং-ভ্যালিডিটির ভয়েস ও SMS-অনলি প্ল্যান আনতে হবে। এই নিয়ম ২১ সেপ্টেম্বর ২০২৬-এ প্রকাশিত হয় এবং ২১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এখন অ্যাপে ঢুকলেই সবার আগে ‘TRAI-Mandated Packs’ দেখাতে হবে।

চলুন দেখে নেওয়া যাক এখন শুধু কল করার জন্য কোন কোম্পানিতে কত টাকার প্ল্যান আছে—

১. Jio-র ভয়েস-অনলি প্ল্যান

Jio-র কাছে এখন দুটি মেইন ভয়েস-অনলি প্যাক আছে।

- ₹৪৪৮ – ৮৪ দিন: Unlimited Voice Calling + ১০০০ SMS। কোনো ডেটা নেই। যারা ৩ মাসের জন্য নিতে চান, তাদের জন্য সেরা।

- ₹১,৭৪৮ – ৩৩৬ দিন: Unlimited Calling + ৩৬০০ SMS। প্রায় ১১ মাসের ভ্যালিডিটি। দিনে খরচ পড়ে মাত্র ₹৫.২০।

২. Airtel-র ভয়েস-অনলি প্ল্যান – সবচেয়ে বেশি অপশন

TRAI-এর নিয়ম মেনে Airtel সবচেয়ে আগে ৩টি ছোট প্যাক এনেছে।

- ₹১৮৫ – ২৮ দিন: Unlimited Calling + ৩০০ SMS। প্রতিদিন খরচ ₹৬.৬১।

- ₹২০৩ – ৩০ দিন: Unlimited Calling + ৩০০ SMS।

- ₹২০৬ – ১ ক্যালেন্ডার মাস: ১ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত চলবে।

- ₹৪৬৯ – ৮৪ দিন: Unlimited Calling + ৯০০ SMS।

- ₹১,৮৪৯ – ৩৬৫ দিন: Unlimited Calling + ৩৬০০ SMS। পুরো ১ বছর। দিনে খরচ সবচেয়ে কম, মাত্র ₹৫.০৭।

৩. Vi (Vodafone Idea)-র ভয়েস-অনলি প্ল্যান

- ₹৪৭০ – ৮৪ দিন: Unlimited Calling + ৯০০ SMS। Jio ও Airtel-এর ৮৪ দিনের প্ল্যানের মতোই।

- ₹১,৪৬০ – ২৭০ দিন: Unlimited Calling + প্রতিদিন ১০০ SMS। মহারাষ্ট্র সহ কিছু সার্কেলে পাওয়া যাচ্ছে।

- ₹১,৮৪৯ – ৩৬৫ দিন: Unlimited Calling + ৩৬০০ SMS। Airtel-এর মতোই ১ বছরের প্ল্যান।

নোট: Vi-র প্ল্যানের দাম সার্কেল অনুযায়ী সামান্য বদলাতে পারে।

৪. BSNL-র ভয়েস-অনলি প্ল্যান – সবচেয়ে সস্তা

যারা সবচেয়ে কম টাকায় সিম চালু রাখতে চান, তাদের জন্য BSNL এখনও রাজা।

- ₹৯৯ – ১৭ দিন: Unlimited Calling। শুধু সেকেন্ডারি সিম চালু রাখার জন্য।

- ₹৪৩৯ – ৮০ দিন: Unlimited Calling + ৩০০ SMS। ভারতের সবচেয়ে সস্তা ভয়েস-অনলি প্ল্যানগুলির মধ্যে একটি।

আপনার জন্য কোনটা বেস্ট?

- যদি প্রতি মাসে রিচার্জ করতে চান এবং WiFi-তে নেট চালান, তাহলে Airtel ₹১৮৫ নিন।

- যদি ৩ মাসের জন্য ঝামেলা মেটাতে চান, তাহলে Jio ₹৪৪৮ বেস্ট ভ্যালু।

- যদি ১ বছরের জন্য একবার রিচার্জ করে ভুলে যেতে চান, তাহলে Airtel বা Vi-র ₹১,৮৪৯ নিন। Jio-র ₹১,৭৪৮-এ ৩৩৬ দিন পাবেন, ২৯ দিন কম।

মনে রাখবেন, এই প্ল্যানগুলোতে কোনো ইন্টারনেট থাকবে না। তাই WhatsApp, YouTube, UPI-র জন্য আপনাকে WiFi-এর ওপর নির্ভর করতে হবে। রিচার্জ করার আগে নিজের সার্কেলে প্ল্যানটি আছে কিনা MyJio, Airtel Thanks বা Vi অ্যাপে একবার চেক করে নিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Weather Update: অর্ণবের পরে আন্দামান সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, এরাজ্যে বৃষ্টির সম্ভাবনা কতটা?
মাত্র ৪৫ পয়সায় ১০ লক্ষ টাকার বিমা! রেলের টিকিট কাটলেই মিলবে বড় সুবিধা, কীভাবে পাবেন?