এর আগে SAIL ম্যানেজমেন্টের তরফে নিয়মিত কর্মীদের জন্য ৩১,২০০ টাকা এবং প্রশিক্ষণার্থী কর্মীদের জন্য ২৪,৯৬০ টাকা বোনাসের প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘ আলোচনার পর সেই পরিমাণ বাড়ানো হয়। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত কর্মীরা আগের প্রস্তাবের তুলনায় ৮০০ টাকা বেশি বোনাস পাবেন। অন্যদিকে প্রশিক্ষণার্থী কর্মীদের বোনাস বাড়ল ৬৪০ টাকা।