Bal AADHAAR: চিন্তা নেই! নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আপডেট করা যাবে বাল আধার, গুণতে এই টাকা

Published : Oct 02, 2026, 12:32 PM IST

Bal AADHAAR Update: নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বাল আধার আপডেট করা যাবে, তবে দিতে হবে শুল্ক। বায়োমেট্রিক আপডেটে ১২৫ টাকা এবং নাম, ঠিকানা বা জন্মতারিখ বদলাতে ৭৫ টাকা লাগবে। জানুন বিস্তারিত।

PREV
18
বাল আধারের বিনামূল্যে বায়োমেট্রিক আপডেটের সময়সীমা শেষ

শিশুদের বাল আধার বিনামূল্যে আপডেট করানোর ডেডলাইন গত ৩০ সেপ্টেম্বর পেরিয়ে গিয়েছে। এ নিয়ে সম্প্রতি বড় আপডেট দিয়েছে ইউআইডিএআই। যাঁরা এতদিন সন্তানের আধার আপডেট ফেলে রেখেছিলেন, এবার তাঁদের পকেট থেকে খরচ করতে হবে।

28
আধার এখন ৮ থেকে ৮০ সকলেরই প্রয়োজন

ভারতীয় পরিচয়ের অন্যতম বড় নথি এখন আধার কার্ড। সরকারি, বেসরকারি থেকে শুরু করে নানা কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বড়দের আধারের সঙ্গে শিশুদের আধারের নিয়মে পার্থক্য রয়েছে, আর তাই ছোটদের জন্য আলাদা পদ্ধতিতে তৈরি হয় 'বাল আধার'।

38
৫ বছরের কম বয়সে বায়োমেট্রিক লাগে না

৫ বছরের কম বয়সি শিশুর বাল আধার তৈরির সময় আঙুলের ছাপ বা আইরিশ স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্য দিতে হয় না। ফলে খুব ছোট বয়সেই আধার করানো তুলনামূলক সহজ। কিন্তু শিশুর বয়স ৫ বছর হলেই প্রথমবার বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন হয়।

48
৫ থেকে ১৭ বছর বয়সে বাধ্যতামূলক আপডেট

ইউআইডিএআই-এর নিয়ম অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সিদের আধারে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। প্রথম আপডেট ৫ বছর বয়সে, আর ১৫ বছর বয়স হলে দ্বিতীয়বার আবার করাতে হয়। এই আপডেটে আঙুলের ছাপ, আইরিশ ও ছবি নতুন করে নথিভুক্ত করা হয়।

58
৫-৭ ও ১৫-১৭ বছর বয়সিদের বিনামূল্যের সুযোগ শেষ

এই দুই বয়সসীমার শিশুদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করা গিয়েছে। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন আর ফি-মুক্ত আপডেটের সুযোগ নেই। যাঁরা আজ-কাল করে সময় কাটিয়েছেন, তাঁদের কাছে এটি বড় ধাক্কা।

68
ডেডলাইনের পর বায়োমেট্রিক আপডেটে লাগবে ১২৫ টাকা

৩০ সেপ্টেম্বরের পর থেকে বায়োমেট্রিক আপডেট করাতে ১২৫ টাকা ফি দিতে হবে। অর্থাৎ যে কাজ এতদিন বিনামূল্যে হচ্ছিল, তার জন্য এখন খরচ করতে হবে। আর দেরি করলে শুধু ঝামেলাই নয়, অকারণ খরচও বাড়বে।

78
নাম, ঠিকানা, জন্মতারিখ বদলাতে খরচ ৭৫ টাকা

বায়োমেট্রিকের পাশাপাশি বা আলাদাভাবে ডেমোগ্রাফিক তথ্য, যেমন নাম, ঠিকানা বা জন্মতারিখ বদলাতে হলে আধার সেবা কেন্দ্রে প্রতিটি আপডেট অনুরোধের জন্য ৭৫ টাকা লাগে। তাই কোন তথ্য বদলাতে হবে, তা আগে থেকে ঠিক করে কেন্দ্রে যাওয়াই ভালো।

88
আপডেট না করালে ভর্তি, বৃত্তি ও সরকারি প্রকল্পে সমস্যার আশঙ্কা

শিশুর আধার হালনাগাদ না থাকলে স্কুল-কলেজে ভর্তি, বৃত্তি, সরকারি প্রকল্প এবং বিভিন্ন পরীক্ষায় আধারভিত্তিক পরিচয় যাচাইয়ের সময় জটিলতা তৈরি হতে পারে। তাই সন্তানের বয়স ৫ বা ১৫ বছর পেরিয়ে গেলে আর দেরি না করে দ্রুত নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক আপডেট করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Read more Photos on
click me!

Recommended Stories