Salary Hike: এক ধাক্কায় বেতন বাড়বে ১৯,৮০০ টাকা? সরকারি কর্মীদের বেতন নিয়ে বিরাট আপডেট

Published : Jul 03, 2026, 04:02 PM IST

সরকারি কর্মীরা অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন, যা ২০২৬ থেকে কার্যকর হতে পারে। সম্প্রতি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে, যা ২.১০ পর্যন্ত হতে পারে বলে খবর। এই ফ্যাক্টর কার্যকর হলে কর্মীদের মূল বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে।

PREV
15

অষ্টম বেতন কমিশনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন সরকারি কর্মীরা। গতবছর ঘোষণা হয়েছিল অষ্টম পে কমিশন। তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকারী হওয়ার কথা। কিন্তু, এখনও নিশ্চিত ঘোষণা হয়নি।

25

অষ্টম বেতন কমিশনের জন্য চলছে দীর্ঘ জল্পনা। বর্তমানে অষ্টম বেতন কমিশন জোরকদমে কাজ চলছে। বিভিন্ন কর্মচারী সংগঠন তরফে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে উঠেছে নানান দাবি। জানা যাচ্ছে, ২.১০ পর্যন্ত হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর।

35

গত ২২ ও ২৩ লখনউতে অষ্টম বেতন কমিশনের বৈঠক হয়েছে। কর্মচারী সংগঠন ও পেনশনভোগীদের মধ্যে ২.১০ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা শুরু হয় বলে খবর। যদিও বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে আরও বেশি দাবি জানানো হয়েছে।

45

জানা গিয়েছে, ২.১ যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে মূল বেতন বাড়বে বিরাট পরিমাণ। হিসেব বলছে যারা বর্তমানে ১৮ হাজার টাকা পান তারা এবার পাবেন ৩৭,৮০০ টাকা। প্রায় ১৯, ৮০০ টাকা বাড়তে চলেছে বেতন। একই ভাবে প্রতি লেভেলের কর্মীদের বেতন বাড়বে।

55

তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত ঘোষণা। তবে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে যে বিপুল পরিমাণে বেতন বাড়তে পারে তা আন্দাজ করা যাচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories