Salary Hike: বেতন ছাড়াতে পারে ১০ লক্ষ! ৪ গুণ বৃদ্ধির দাবিতে সরব রেলকর্মীরা

Published : May 29, 2026, 07:38 PM IST
Indian Railway

সংক্ষিপ্ত

Salary Hike: একেবারে ৪০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি! রেল কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে সরব কর্মী সংগঠন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের দাবি। তাঁদের অভিযোগ, বর্তমানে সিনিয়র ও জুনিয়র কর্মীদের বেতনের মধ্যে বড়সড় ফারাক রয়েছে।

Salary Hike: একেবারে ৪০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি! রেল কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে সরব কর্মী সংগঠন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের দাবি তুলল রেলের একটি কর্মী সংগঠন। তাঁদের অভিযোগ, বর্তমানে সিনিয়র ও জুনিয়র কর্মীদের বেতনের মধ্যে বড়সড় ফারাক রয়েছে। সেই বৈষম্য কমাতে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজারস অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) জানিয়েছে, অষ্টম পে কমিশনকে তারা নতুন বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে। সংগঠনের দাবি, বিভিন্ন পে লেভেলের জন্য আলাদা ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হোক, যাতে কর্মীদের বেতন বাস্তবসম্মতভাবে বৃদ্ধি পায়।

রেল কর্মীদের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে

প্রস্তাব অনুযায়ী, লেভেল ১ থেকে ৫ পর্যন্ত কর্মীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২ রাখার দাবি জানানো হয়েছে। আবার লেভেল ৬ থেকে ৮-এর ক্ষেত্রে তা ৩.৫০ করার প্রস্তাব রয়েছে। লেভেল ১৭-১৮'র যেসব কর্মীদের বেসিক পে আড়াই লক্ষ টাকা, প্রস্তাব গৃহীত হলে তা পৌঁছে যাবে ১০ লক্ষ ৯৫ হাজারে। ধাপে ধাপে এই হার বাড়িয়ে লেভেল ১৭ ও ১৮-এর জন্য ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর চাওয়া হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে উচ্চস্তরের কিছু কর্মীর বেসিক বেতন প্রায় আড়াই লক্ষ টাকা থেকে বেড়ে ১০ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে দাবি সংগঠনের। একইভাবে মধ্যম স্তরের কর্মীদের বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

কর্মী সংগঠনের কী বক্তব্য

সংগঠনের বক্তব্য, রেলের টেকনিক্যাল বিভাগের কর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। তাই তাঁদের জন্য আলাদা ও উন্নত বেতন কাঠামো প্রয়োজন। বর্তমানে বেতন কাঠামোয় যে অসামঞ্জস্য রয়েছে, তা দূর করতেই এই দাবি তোলা হয়েছে বলে জানিয়েছে আইআরটিএসএ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Twisha Sharma Case: গোপন কেস ডায়েরি ফাঁস? পুলিশের নথি কীভাবে পৌঁছল অভিযুক্তদের হাতে!
Gurmukhi Superfast Express: হিমাচল যাত্রা এখন কলকাতা থেকে এক ট্রেনে! কবে কোথা থেকে চলবে, রইল বিস্তারিত