SEMICON India 2026: চলতি সেপ্টেম্বরেই দিল্লিতে বসছে সেমিকন ইন্ডিয়ার আসর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published : Sep 14, 2026, 06:54 PM IST
SEMICON India 2026: চলতি সেপ্টেম্বরেই দিল্লিতে বসছে সেমিকন ইন্ডিয়ার আসর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংক্ষিপ্ত

SEMICON India 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর, দিল্লিতে পঞ্চম সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর উদ্বোধন করবেন। সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম নিয়ে এই তিনদিনের সম্মেলনে ৬০০-র বেশি দর্শক এবং ১৫০ জন বক্তা থাকবেন। মূল ফোকাস থাকবে শিল্প, নীতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর।

SEMICON India 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর, নতুন দিল্লির যশোভূমিতে পঞ্চম সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মাধ্যমে দেশের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ইকোসিস্টেম নিয়ে তিন দিনের জাতীয় সম্মেলন শুরু হচ্ছে। ১৭-১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে মূলত শিল্প সংস্থাগুলির অংশগ্রহণ, সরকারি নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর জোর দেওয়া হবে।

অনুষ্ঠানের খুঁটিনাটি

Indian Concert Economy Boom: লাইভ ইভেন্ট অর্থনীতিতে রেকর্ড বৃদ্ধি! এই প্রথম সরকারের উদ্যোগে তৈরি ‘লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেল'

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) জানিয়েছে, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (ISM), MeitY এবং গ্লোবাল ইন্ডাস্ট্রি বডি SEMI যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এবারের থিম হল "সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম"। MeitY-এর তথ্য অনুযায়ী, ১৫,০০০ বর্গমিটার জুড়ে আয়োজিত এই সম্মেলনে ৬০০-র বেশি প্রদর্শক অংশ নেবেন, যার মধ্যে ৩০০টি আন্তর্জাতিক সংস্থা। থাকছেন ১৫০ জনেরও বেশি বক্তা। প্রদর্শনীতে ৬টি দেশের প্যাভিলিয়ন এবং ১২টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন থাকবে। এছাড়া স্টার্টআপ, স্টুডেন্ট হ্যাকাথন এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের জন্য আলাদা বিভাগও থাকছে।

সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের সাফল্য

এই অনুষ্ঠানে সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে হওয়া কাজের খতিয়ানও তুলে ধরা হবে। এই প্রোগ্রামের আওতায় কেন্দ্র সরকার ১২টি সেমিকন্ডাক্টর প্রকল্পে অনুমোদন দিয়েছে। তার মধ্যে সেমিকন ১.০-এর অধীনে অনুমোদিত তিনটি ইউনিট ইতিমধ্যেই বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সেমিকন ২.০ নামে পরবর্তী পর্বেরও অনুমোদন দিয়েছে, যার ছয়টি মূল স্তম্ভ রয়েছে। দেশের ৪০০-র বেশি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১০৫টি স্টার্টআপকে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন টুলস দেওয়া হয়েছে। ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে ২৪টি স্টার্টআপ অনুমোদন পেয়েছে।

ভ্যালু-চেনের সম্পূর্ণ অভিজ্ঞতা

মোদী, পুতিন, জিনপিংদের বন্ধুত্বের গাছে পাকিস্তানের ভয়, ব্রিকসের মঞ্চে বড় কাণ্ড

মন্ত্রক জানিয়েছে, "সেমিকন ইন্ডিয়া ২০২৬ একটি সামগ্রিক ভ্যালু-চেন পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে সেমিকন্ডাক্টর তৈরির কাঁচামাল থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং, উন্নত প্যাকেজিং, ডিজাইন, ইলেকট্রনিক্স এবং সিস্টেম পর্যন্ত পুরো যাত্রাপথটি তুলে ধরা হবে। নতুন 'স্যান্ড টু সিলিকন টু সিস্টেমস' ভ্যালু চেন এক্সপেরিয়েন্স দর্শকদের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দেবে এবং ভ্যালু চেনের বিভিন্ন পর্যায়ে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতা প্রদর্শন করবে।"

স্টার্টআপ ও কর্মসংস্থান তৈরি

স্টার্টআপ প্যাভিলিয়নে প্রায় ৪০টি স্টার্টআপ তাদের কাজ তুলে ধরবে। অন্যদিকে, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্যাভিলিয়নে মাইক্রোইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রতিভা, দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম থাকবে। এই সম্মেলনটি ভারতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলির জন্য অংশীদারিত্ব, বিনিয়োগের সুযোগ, প্রযুক্তিগত সহযোগিতা এবং সাপ্লাই-চেন সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। এর মাধ্যমে বিশ্বস্ত গ্লোবাল সেমিকন্ডাক্টর পার্টনার হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Explained: আর রকেট তৈরি করবে না ISRO, ঠিক কী বদলাবে ভারতের মহাকাশ গবেষণায়? ডিটেলে জানুন
Viral Video: ক্লান্ত চালককে ঘুমোতে দিয়ে স্টিয়ারিং ধরলেন যাত্রী! নয়ডার যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া