দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে তাণ্ডব গাড়ির! পিষে দিল ৭ জনকে, মৃত ৩

Published : Oct 18, 2026, 11:50 AM IST
Seven devotees were run over by a speeding car outside a Durga Puja pandal in Balrampur Uttar Pradesh

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশের বলরামপুরে দুর্গাপুজোর মণ্ডপের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি নিয়ন্ত্রণহীন গাড়ি পিষে দিল সাত জনকে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও চার জন। রবিবার, ১৮ অক্টোবর এই দুর্ঘটনার খবর সামনে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে।

উত্তরপ্রদেশের বলরামপুরে দুর্গাপুজোর মণ্ডপের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি নিয়ন্ত্রণহীন গাড়ি পিষে দিল সাত জনকে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও চার জন। রবিবার, ১৮ অক্টোবর এই দুর্ঘটনার খবর সামনে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে। প্রাথমিক তদন্তে চালকের মদ্যপ অবস্থায় থাকার সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বলরামপুরের চরনগহিয়া-বেলহা গ্রামের দুর্গামন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্গাপুজোর আরতি শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে বসে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও দেখছিলেন। সেই সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উঠে যায়। গাড়ির ধাক্কায় একাধিক ব্যক্তি ছিটকে পড়েন। আচমকা এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন।

মৃত ৩, আহত ৪

এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম পাটেশ্বরী প্রসাদ (৪২), মনোজ সিং (৫১) এবং গণেশ পাণ্ডে (৪৫) বলে জানা গিয়েছে। আহত চার জন হলেন ছেদিরাম (৫০), ঘোপরাম (৩১), ডব্লু (৩৭) এবং মুকেশ তিওয়ারি (৩০)। তাঁদের প্রথমে জেলা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাহরাইচে পাঠানো হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্ঘটনার পর চালককে আটক করল পুলিশ

ঘটনার পর গাড়িচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে এবং প্রায় এক ঘণ্টার মধ্যে গাড়ি-সহ চালককে আটক করে। প্রাথমিক তদন্তে চালকের মদ্যপ অবস্থায় থাকার সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই গ্রামের একাধিক বাসিন্দুর মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় শোকস্তব্ধ চরনগহিয়া-বেলহা। পুজোর অনুষ্ঠান চলাকালীন এমন দুর্ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA NEWS: পশ্চিমবঙ্গ, আসাম, তেলেঙ্গানা, সিকিম, কেরালা — ২০২৬ সালে ডিএ বৃদ্ধি করা রাজ্যগুলোর সম্পূর্ণ তালিকা ও হিসেব দেখে নিন
India Space Economy: ৮ বছরে ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের মহাকাশ অর্থনীতি? জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী