সুপ্রিম কোর্টে SIR মামলা: কমিশনের আইনজীবী তুষার মেহতাকে ৪ মে নৈশভোজের আমন্ত্রণ কল্যাণের

Published : Apr 24, 2026, 02:27 PM IST
SIR Case on Supreme Court  Kalyan Banerjee Targets Tushar Mehta

সংক্ষিপ্ত

SIR Case: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে নিশানা করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন আগামী ৪ মে  নৈশভোজের আমন্ত্রণ জানান। 

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতাকে নিশানা করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন আগামী ৪ মে (ভোটের ফল প্রকাশের দিন) নৈশভোজের আমন্ত্রণ জানান। তবে সেখানে মন্তব্যে করেল বিচারপতি জয়মাল্য বাগচীও।

কল্যাণ-তুষারের সাওয়াল জবাব

রাজ্য়ের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, '৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছি।' সেই কথা শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'উনি যদি আগে কলকাতায় আসতেন তাহলে সেই দায়িত্ব আমারই থাকতো।'

সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রীয় বাহিনী খুব ভাল কাজ করেছে। বিচারপতি ভোটাররা 'ট্রাইবুনালে নাম নিষ্পত্তি নিয় আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হলে হাই কোর্টের আবেদন করা যাবে।'

৯২% ভোট নিয়েও কথা

কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতাও প্রথম দফার ভোট প্রসঙ্গে জানান, ৯২ শতাংশ ভোট পড়া ঐতিহাসিক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ বলেই জানান তিনি। শুনানির একটি পর্যায়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ' রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।' তবে ভোটদানের হার বৃদ্ধি পাওয়ায় খুশি সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্ষ কান্ত বলেন, 'একজন ভারতীয় হিসেবে ভোটদানের হার দেখে আমি খুশি। 'পাশাপাশি হিংসার ঘটনা না ঘটনায় বিচারপতি জয়মাল্য বাগচী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এবার ৯২ শতাংশ ভোট পড়েছে। পরিযায় শ্রমিকরা এসেও ভোট দিয়েছে। কোনও হিংসার ঘটনা ঘটেনি।

নাম -চর্চা

তৃণমূলের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, ২৭ লক্ষ আবেদনের মধ্যে মাত্র ১৩৬টির নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত তাঁকে বলেন, “ওই বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যান।” পাশাপাশি মোথাবাড়িকাণ্ডে এনআইএ-কে চার্জশিট দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Fuel Price: আজ কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত? এক নজরে দেখে নিন
BJP News: রাহুল নিজেই বিভ্রান্ত! মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ প্রসঙ্গে বললেন কিরেন রিজিজু