SIR: ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালীভাবে বাদ দেওয়া হয়েছে, SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে অধীর চৌধুরী

Published : Jun 27, 2026, 07:25 AM IST

SIR On Supreme Court: সদ্য শেষ হওয়া ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর নামে পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে এবার জল গড়াল সুপ্রিম কোর্টে। কী বলছে আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসআইআর নিয়ে বড় পদক্ষেপ

পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ২০২৬ প্রক্রিয়ার নামে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালীভাবে বাদ দেওয়ার বিরুদ্ধে এবং আপিল ট্রাইব্যুনাল সংক্রান্ত স্বচ্ছতার (SOP) দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী।

25
মামলায় কী দাবি অধীরের

শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম যৎসামান্য সাধারণ ভুলের অজুহাতে, কোনো শুনানির সুযোগ না দিয়েই কেটে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার পর স্পষ্ট হয়েছে যে, মুর্শিদাবাদে মাত্র ২টি ট্রাইব্যুনাল দিনে ৩০-৫০টি কেস দেখা হচ্ছে । এই গতিতে backlog শেষ হতে ৪ থেকে ৫ বছর লেগে যাবে!

35
এসআইআর নিয়ে দাবি সমূহ

মুর্শিদাবাদ ও মালদার মতো ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। ২) মামলার বিপুল চাপ সামাল দিতে পর্যাপ্ত সংখ্যক কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করা হোক।

45
আর কী কী দাবি করেছেন অধীর চৌধুরী?

 তাঁর অভিযোগ, কজলিস্ট ও রায়ের কপি দেখার জন্য একটি স্বচ্ছ ডিজিটাল পোর্টাল তৈরি করা হোক। আপিল পেন্ডিং থাকা অবস্থায় কোনো নাগরিকের সরকারি সুযোগ-সুবিধা যেন বন্ধ না করা হয়।

55
কী বলছে সুপ্রিম কোর্ট?

এসআইআর নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। শেষ শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ রায়ে জানিয়েছে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার ক্ষমতা কমিশনের রয়েছে। তারা ভোটার তালিকা যাচাই করতে পারে। অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মধ্যে কোনও অন্যায় নেই।

Read more Photos on
click me!

Recommended Stories