বাবার থেকে ছেলের বয়স বেশি! ভুয়ো ভোটারের বাদ নিয়ে মমতাদের ধুয়ে দিলেন অমিত শাহ

বাবার থেকে ছেলের বয়স বেশি! ভুয়ো ভোটারের বাদ নিয়ে মমতাদের ধুয়ে দিলেন অমিত শাহ

Biman Mondal   | ANI
Published : Nov 05, 2026, 08:17 PM IST

ভুয়ো ভোটার তালিকা নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার সভা থেকে তাঁর বিস্ফোরক দাবি, ভোটার তালিকায় এমন সব নাম রয়েছে, যেখানে বাবার বয়সের চেয়েও বেশি ছেলের বয়স!

ভুয়ো ভোটার তালিকা নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার সভা থেকে তাঁর বিস্ফোরক দাবি, ভোটার তালিকায় এমন সব নাম রয়েছে, যেখানে বাবার বয়সের চেয়েও বেশি ছেলের বয়স! এমনকী মাত্র ৬০০ বর্গগজের একটি বাড়িতে ১৩২ জনের নাম ভোটার তালিকায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
অমিত শাহের বক্তব্য, ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই প্রক্রিয়ার বিরোধিতা করে আসলে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে কংগ্রেস ও তাদের সহযোগীরা। SIR নিয়ে বিরোধীদের আন্দোলনকেও কটাক্ষ করেন তিনি।
এদিনের সভা থেকে রাহুল গান্ধীকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন অমিত শাহ। ভোটে হারলেই EVM এবং ভোটার তালিকাকে দোষ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি, দুর্নীতির অভিযোগ এবং বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সরকারের প্রশংসা করার পাশাপাশি কৃষকদের MSP নিয়েও বক্তব্য রাখেন তিনি। তাঁর দাবি, মোদী সরকারের আমলে দেশের ৫০ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছেন। ভোটার তালিকা সংশোধন, SIR, অনুপ্রবেশ এবং বিরোধীদের আন্দোলন—একাধিক ইস্যুতে অমিত শাহের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
দেখুন হরিয়ানার সভা থেকে ঠিক কী কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

06:28'সনাতন যতদিন থাকবে, বিজেপি ক্ষমতায় থাকবে', রাহুলকে ধুয়ে দিলেন CM হিমন্ত
06:15Babri Masjid Controversy: বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে ধুয়ে দিলেন অযোধ্যার মহন্ত সীতারাম দাস, করলেন কঠিন প্রশ্ন।
05:46Tripura BSF Attack: সীমান্তে তাণ্ডব চালিয়ে রেহাই নেই! বিএসএফের উপর হামলার পর পুলিশের বড় অ্যাকশন! ধৃতদের মধ্যে কারা রয়েছেন?
09:16PM Modi Inaugurates Pune Metro Projects: ২১,৮০০ কোটির মেট্রো উপহার পুনেকে! উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
08:05Cyclone Murasu Landfall: আছড়ে পড়তেই ভয়ংকর রূপ মুরাসুর! গাছপালা উপড়ে পড়ছে, কেমন পরিস্থিতি ওঙ্গোলেতে?
11:00Cyclone Murasu Landfall: মধ্যরাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! ১২০ কিমি বেগে ঝড়, লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতেও বিপর্যয়
12:54Cyclone Murasu Update: ধেয়ে আসছে সাইক্লোন মুরাসু, জগন্নাথ ধামে বৃষ্টি! ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?
20:42BJP on INDIA Bloc Rally: 'এক মুঠো লোক এসেছিল...', রাহুলকে ফের ধুয়ে দিলেন সম্বিত! কী কী বললেন?
09:54Neha Bora: 'BJP-RSS-এর জায়গা এবার ডাস্টবিনে হবে!', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার
Read more