Sonam Wangchuk: অনশন ভাঙেননি সোনম, নুনজল খেয়েই রয়েছেন বলে জানালেন স্ত্রী গীতাঞ্জলি

Published : Jul 18, 2026, 04:19 PM IST

দিল্লি পুলিশ জোর করে সফদরজং হাসপাতালে ভর্তি করলেও অনশন ভাঙেননি সোনাম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, ২০ জুলাইয়ের সংসদ অভিযান কর্মসূচি বাতিল হচ্ছে না এবং ওয়াংচুকের অনশনও চলছে।

PREV
18
অনশনে অনড় সোনম ওয়াংচুক

দিল্লি পুলিশ জোর করে সফদরজং হাসপাতালে ভর্তি করলেও অনশন ভাঙেননি সমাজকর্মী সোনাম ওয়াংচুক। শনিবার তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াংচুকের অনশন চলছে এবং পূর্বনির্ধারিত ২০ জুলাইয়ের সংসদ অভিযানও হবে।

28
সোমন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির বড় দাবি

শনিবার হাসপাতালের বাইরে সাংবাদিকদের গীতাঞ্জলি বলেন, "২০ জুলাইয়ের মিছিলটা হচ্ছেই। শিক্ষা ব্যবস্থার বদল ঘটানোটা নেতা-মন্ত্রীদের দায়িত্ব। আমাদের কাজ হল তাঁদের এটা বোঝানো যে গোটা সিস্টেমটাই ভেঙে পড়েছে।"

তিনি আরও বলেন, এই আন্দোলন এখন আর শুধু নিট পেপার ফাঁস বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং গোটা শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে।

গীতাঞ্জলির কথায়, "এই আন্দোলন শুধু পেপার ফাঁসের বিরুদ্ধে নয়। এটা গোটা দেশের বিবেককে জাগানোর জন্য, আর সেটা অনেকটাই জেগেছে।"

38
ইলেক্ট্রোলাইট পাউডারে 'না' সোনমের

গীতঞ্জলি জানান, ওয়াংচুক ইলেক্ট্রোলাইট পাউডার নিতে অস্বীকার করেছেন এবং নিজের অনশন চালিয়ে যাচ্ছেন।

"সোনাম ওয়াংচুক ২০ দিন ধরে অনশন করছেন, এবং সেটা এখনও চলছে। ডাক্তাররা তাঁকে ইলেক্ট্রোলাইট পাউডার দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। তাঁর অনশন জারি আছে," বলেন তিনি।

48
হাসপাতালের ভূমিকায় প্রশ্ন

ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা নিয়েও প্রশ্ন তোলেন গীতাঞ্জলি। তিনি বলেন, দিল্লি হাইকোর্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিল, কিন্তু হাসপাতালে ভর্তির কথা বলেনি।

"হাইকোর্টের নির্দেশে কোথাও হাসপাতালে ভর্তির কথা বলা হয়নি। শুধু বলা হয়েছিল যে কোনও ব্যক্তির স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিয়মিত তা পরীক্ষা করতে হবে। তাই এটা হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়নি। এখন কোনও চিকিৎসা চলছে না। শুধু পর্যবেক্ষণ আর টেস্ট করা হচ্ছে। আমরা বরং বাইরের ল্যাব থেকে টেস্ট করানোর কথা ভাবছি," জানান তিনি।

গীতাঞ্জলি আরও বলেন, যে কোনও চিকিৎসা শুরু করার আগে পরিবার স্বাধীনভাবে মেডিকেল রিপোর্ট যাচাই করে নিতে চায়।

"ওরা যেহেতু আমাদের চাওয়া রিপোর্ট দিচ্ছে না, আর পটাশিয়াম লেভেল ২.৯-এর মতো যে সব পরিসংখ্যান দিচ্ছে... গতকালই তো ওটা ৪.৩ ছিল, আজ এতটা বদলে যেতে পারে না। তাই কোনও ওষুধ দেওয়ার আগে আমরা অন্য ল্যাব থেকে এটা ক্রস-চেক করে নিতে চাই," বলেন আংমো।

58
চিনি নয়, নুন জল খাচ্ছেন সোনম

গীতাঞ্জলি জানিয়েছেন, ওয়াংচুক চিনি খাচ্ছেন না, শুধু নুন-জল খেয়েই অনশন চালিয়ে যাচ্ছেন।

"তিনি এখনও অনশন করছেন; কারণ তিনি কোনও চিনি খাচ্ছেন না। আগে যেমন নুন-জল খাচ্ছিলেন, সেটাই খাচ্ছেন," বলেন তিনি।

68
কৃতজ্ঞতা জানিয়েও কটাক্ষ

"আমি কৃতজ্ঞ যে সরকার এতটা চিন্তা করে তাঁকে এখানে নিয়ে এসেছে, কিন্তু এর পরের পদক্ষেপ আমরা নিজেরাই সামলে নেব; এই ব্যাপারে সরকারের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। উনি অবশ্যই দুর্বল এবং মাসল লস হচ্ছে—যেটা যে কোনও অনশনেই হয়, কিন্তু উনি সজাগ এবং মানসিকভাবে খুব শক্তিশালী," বলেন আংমো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সরকারের কোনও শীর্ষ নেতা এই অনশন ভাঙাতে হস্তক্ষেপ করতে পারেন কি না, এই প্রশ্নের উত্তরে গীতাঞ্জলি বলেন, তাঁর তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তাঁর কথায়, "সেই যুগটা অন্য ছিল, এই যুগটা অন্য। আমার মনে হয় না তেমন কোনও সম্ভাবনা আছে।"

প্রসঙ্গত, শনিবার সকালে যন্তর মন্তরের ধর্নামঞ্চ থেকে ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ।

78
হাসপাতালের রিপোর্ট

সফদরজং হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডঃ চারু বম্বা জানান, ওয়াংচুক স্থিতিশীল, তবে দীর্ঘ অনশনের কারণে তাঁর শরীরে জলের ঘাটতি হয়েছে এবং দুর্বলতা রয়েছে।

ডঃ বম্বা বলেন, "সোনাম ওয়াংচুক সকাল ৭:৪০ নাগাদ আমাদের হাসপাতালে আসেন। দীর্ঘ অনশনের কারণে উনি কিছুটা দুর্বল এবং শরীরে সামান্য জলের ঘাটতি রয়েছে; এছাড়া ওঁর সব ভাইটাল প্যারামিটার স্থিতিশীল। ওঁর ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছে এবং চিকিৎসা চলছে।"

88
যন্তর মন্তরে প্রতিবাদ চলছে

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে এবং স্বাস্থ্যের অবনতির কারণে চিকিৎসকদের পরামর্শেই ওয়াংচুককে হাসপাতালে সরানো হয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন পুলিশ সর্বোচ্চ সংযম দেখিয়েছে।

গত ২০ দিন ধরে অনশন করছেন ওয়াংচুক। নিট পেপার ফাঁস বিতর্ক-সহ দেশজুড়ে পরীক্ষায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন তিনি।

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা এই বিক্ষোভে বামপন্থী ছাত্র সংগঠনগুলোও যোগ দিয়েছে।

সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎতিপকে জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপ সত্ত্বেও বিক্ষোভ চলবে। তিনি নিজেও আমরণ অনশন শুরু করবেন বলে ঘোষণা করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories