Sonia Gandhi's Book Belonging: A Journey of Love: সনিয়া গান্ধীর স্মৃতিকথা 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এ প্রকাশ, রাহুল-প্রিয়াঙ্কার এক বড় দাদা ছিলেন। ১৯৬৯-এ জন্মের কয়েক ঘণ্টা পরেই মারা যায় রাজীব-সনিয়ার প্রথম সন্তান।
কম লোকই জানেন, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরার একজন বড় দাদা ছিলেন। রাজীব ও সনিয়ার সেই প্রথম সন্তান পৃথিবীতে ছিল মাত্র কয়েক ঘণ্টা। সনিয়ার নতুন স্মৃতিকথা 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এ উঠে এসেছে সেই বেদনার অধ্যায়।
210
১৯৬৮-র সেপ্টেম্বরে এসেছিল সুখবর
প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান সনিয়া। আনন্দে ভেসেছিল গোটা গান্ধী পরিবার। রাশভারী বলে পরিচিত ইন্দিরা গান্ধীও ছিলেন উচ্ছ্বসিত।
310
পুত্রবধূকে জড়িয়ে ধরেছিলেন ইন্দিরা
সনিয়ার বর্ণনায়, প্রকাশ্যে আবেগ দেখাতে অভ্যস্ত ছিলেন না ইন্দিরা। সেদিন তিনি পুত্রবধূকে জড়িয়ে ধরে বলেছিলেন, "একটা বড় বাচ্চা আরেকটা বাচ্চার জন্ম দিতে চলেছে!"
ঠাকুমা হওয়ার অপেক্ষায় নবজাতকের জিনিসপত্রের তালিকা বানিয়েছিলেন ইন্দিরা। এক বন্ধুকে বলেছিলেন সবচেয়ে নরম মসলিন খুঁজতে। দর্জিকে বুঝিয়েছিলেন, পাঁচ পরত মসলিন সেলাই করলে শিশুর জন্য নরম ন্যাপি হবে।
510
সপ্তম মাসে হঠাৎ বিপদ
সপ্তম মাসের গোড়া পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। এক সকালে হালকা পেটে ব্যথা শুরু হয় সনিয়ার, পরদিন সন্ধ্যায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয়। ১৯৬৯-এর ১৮ জানুয়ারি সময়ের আগেই জন্ম নেয় তাঁদের প্রথম পুত্রসন্তান।
610
ইনকিউবেটরের সামনে দাঁড়িয়ে দু'জনে
সনিয়া লিখেছেন, ইনকিউবেটরে রাখার সময় শিশুর প্রথম কান্না শুনেছিলেন তিনি। রাজীব তাঁকে ছেলেকে দেখাতে নিয়ে যান। মাথাভর্তি কালো চুল আর লম্বা সরু আঙুলের সেই ছোট্ট মুখ বহু বছর পরেও তাঁর মনে আছে। তত ক্ষণে ডাক্তারদের কাছে রাজীব জেনে গিয়েছিলেন, শিশুটির বাঁচা নিয়ে সংশয় আছে।
710
অল্প কয়েক ঘণ্টার আয়ু, ভেঙে পড়লেন রাজীব-সনিয়া
ভোর সাড়ে ছ'টায় শিশুটির মৃত্যু হয়। খবর শুনে সনিয়া বারবার জানতে চেয়েছিলেন, কেন এমন হল। 'স্টিফ আপার লিপ' শিক্ষায় বড় হওয়া রাজীবও তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। সফর থামিয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন ইন্দিরা, দু'জনকে জড়িয়ে ধরে অনেক ক্ষণ বসেছিলেন।
810
নদীতে ভাসাতে দেননি সনিয়া
শেষকৃত্য নিয়ে পরিবারে তৈরি হয় মানসিক টানাপড়েন। নবজাতককে নদীতে ভাসানোর প্রথার কথা উঠতেই শিউরে ওঠেন সনিয়া। ওখলা ব্যারেজে জলে আটকে থাকা এক মৃতদেহের ভয়ংকর স্মৃতি তাঁর মনে পড়ে যায়। তিনি ফিসফিস করে বলেছিলেন, কিছুতেই সন্তানকে নদীতে ফেলে দিতে দেবেন না।
রাজীব ও সঞ্জয় ঠিক করেন, বাবা ফিরোজ গান্ধীর মেহরৌলির খামারেই শিশুটিকে সমাহিত করা হবে। পাঁচিলের ধারে গোলাপি বোগেনভিলিয়ার ঝোপের নীচে দু'ভাই তাকে শুইয়ে দেন। পরে সেখানে গেলেই থমকে দাঁড়াতেন রাজীব-সনিয়া, ফুল রেখে আসতেন।
1010
শোক, কুৎসা, তার পর রাহুলের জন্ম
এই সময়েই এক বিরোধী পত্রিকায় শিশুর জন্মপরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য ছাপা হয়। সনিয়া লিখেছেন, সেই কথাগুলি তাঁর হৃদয়ে দাগ কেটে গিয়েছিল। মাসের পর মাস দুঃখ ও অপরাধবোধের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। সে বছরের শেষে আবার অন্তঃসত্ত্বা হন সনিয়া, যদিও পরিবারে উৎসবের বদলে ছিল উদ্বেগ। শেষে ১৯৭০-এর ১৯ জুন জন্ম নেন রাহুল গান্ধী।