জানা যাচ্ছে, প্রচন্ড গরমের মধ্যে দিল্লি এনসিআরের পার্শ্ববর্তী স্কুলগুলিতে ১১ মে থেকে ৩০ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। হরিয়ানাতেও আগামী ৩০ মে পর্যন্ত স্কুল ছুটি থাকবে। বিহার থেকে শুরু করে উত্তর প্রদেশ, তেলেঙ্গানা এমনকি অন্ধ্রপ্রদেশেও জুনের মাঝামাঝি বা শেষের দিকে খুলতে পারে স্কুল। একই ছবি ওড়িশাতে।