আদালতে স্বস্তিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজ করে দিলো দেশের শীর্ষ আদালত। এমনকি মামলাকারীরা কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হননি তা নিয়েও এদিন আদালতে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এই বিষয়ে শীর্ষ আদালত মামলাকারী সব পক্ষকে সংযত থাকার বার্তা এবং সাংবিধানিক গণ্ডির মধ্যে থেকে নৈতিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছে।
27
সুপ্রিম কোর্ট থেকে অন্যত্র সরছে মামলা?
সূত্রের খবর, এই বিষয়ে মামলাকারীদের গুয়াহাটি হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গত সপ্তাহে মামলা যখন শীর্ষ আদালতে ওঠে তখনই আদালত স্পষ্ট জানিয়েছিল যে, নির্বাচনী লড়াইয়ে খানিকটা কাজ সেরে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। এমনকি এই প্রবণতা সমস্যার বলেও উল্লেখ করে শীর্ষ আদালত।
37
কী বলছে প্রধান বিচারপতি বেঞ্চ?
অন্যদিকে এই বিষয়ে মামলাকারীদের উদ্দেশে প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন যে-''আপনারা গুয়াহাটি হাইকোর্টে যাননি কেন? এটি (হাই কোর্টের) ক্ষমতার ভুল মূল্যায়ন করবেন না। আমরা সকলকে সংযত হয়ে সাংবিধানিক নৈতিকতার গণ্ডির মধ্যে থাকতে বলব। কিন্তু ভোটের ঠিক আগে এটি একটি প্রবণতা হয়ে দাঁড়াচ্ছে।''
সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাটি উঠেছিল। কিন্তু মামলাকারীদের আগে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকেও এই মামলাটির দ্রুত শুনানির ব্যবস্থা করার জন্য পরামর্শ দিয়েছে আদালত।
57
ভিডিয়ো বিতর্ক
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসম বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ওই ভিডিয়োকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তারপরই শুরু হয় তরজা।
67
বিতর্কে অসমের মুখ্যমন্ত্রী
সম্পাদনা (এডিট) করা ওই ভিডিয়োটি ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর পরই পিছু হটে সেটি সমাজমাধ্যম থেকে মুছে ফেলে বিজেপি। তবে বিতর্ক পিছু ছাড়েনি। তা নিয়ে ইতিমধ্যে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
77
সুপ্রিম কোর্টে খারিজ হিমন্ত বিশ্বশর্মার মামলা
এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন কয়েকজন বামপন্থী নেতাও। সব মিলিয়ে হিমন্তের বিরুদ্ধে মামলা টিকল না ধোপে। মামলা শুনানির প্রথম দিনই মামলা খারিজ করে দিলো শীর্ষ আদালত।