MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB SIR- এর কাজে গাফিলতির অভিযোগ, সাতজন AERO-কে সাসপেন্ড নির্বাচন কমিশনের

WB SIR- এর কাজে গাফিলতির অভিযোগ, সাতজন AERO-কে সাসপেন্ড নির্বাচন কমিশনের

Election Commission On SIR Update: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় গাফিলতির অভিযোগ। এবার রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিশদ জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…. 

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 16 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ
Image Credit : X

এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগ

এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে রাজ্যের সাত অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনেই থেমে থাকেনি কমিশন, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকেও চিঠি পাঠানো হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বিষয়টি নিয়ে ঠিক কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?
Image Credit : X

বিষয়টি নিয়ে ঠিক কী বলছে জাতীয় নির্বাচন কমিশন?

কমিশন সূত্রে খবর, ময়নাগুড়ি, সুতি, ক্যানিং পূর্ব, ফরাক্কা, সামশেরগঞ্জ ও ডেবরা বিধানসভা এলাকার এইআরওদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসআইআর-সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ নথি গ্রহণ ও অনুমোদনের অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

Related Articles

Related image1
Amit Shah: বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে বৈঠক করবেন সাধু-সন্তদের সঙ্গে
Related image2
Sensex Today LIVE Updates: শেয়ার বাজারে অস্থিরতা! সেনসেক্স ২৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি , নিফটি ২৫,৫৫০ পয়েন্টের উপরে
38
একনজরে সাসপেন্ড হওয়া আধিকারিকরা
Image Credit : X

একনজরে সাসপেন্ড হওয়া আধিকারিকরা

এসআইআর-এর কাজে গাফিলতির অভিযোোগে বরখাস্ত হয়েছেন ক্যানিং পূর্বের এইআরও সত্যজিৎ দাস। ক্যানিং পূর্বের এইআরও জয়দীপ কুণ্ডু। মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরী। সামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান। ফরাক্কার এইআরও নীতীশ দাস। এবং ডেবরার এইআরও দেবাশিস দাস। 

48
কমিশনের অভিযোগ কী?
Image Credit : X

কমিশনের অভিযোগ কী?

কমিশনের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিকরা ভোটারদের জমা দেওয়া তথ্য সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও তা সিস্টেমে আপলোড ও অনুমোদন করেছেন। এমনকি কিছু ক্ষেত্রে অযোগ্য বা ত্রুটিপূর্ণ আবেদনও সংশোধনমূলক ব্যবস্থা ছাড়াই গ্রহণ করা হয়েছে বলে দাবি। এতে কমিশনের নির্দিষ্ট নির্দেশ অমান্য হয়েছে বলেই মত কমিশনের।

58
বিষয়টি নিয়ে কী বলেছে কমিশন?
Image Credit : Asianet News

বিষয়টি নিয়ে কী বলেছে কমিশন?

এর আগেই কমিশন জানিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় ‘সুপার চেকিং’ চালানো হচ্ছে। রোল অবজারভার ও মাইক্রো অবজারভারদের মাধ্যমে আপলোড হওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শুনানি পর্ব শেষ হলেও তথ্য আপলোডের ধাপে কড়া নজরদারি বজায় রয়েছে। সেই পর্যালোচনাতেই একাধিক গরমিল ধরা পড়ে।

68
কমিশনের স্পষ্ট বার্তা
Image Credit : Election Commission of India

কমিশনের স্পষ্ট বার্তা

সূত্রের খবর, কমিশন স্পষ্ট জানিয়েছে, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট এইআরওদের প্রথমে সাসপেন্ড করা হয়েছে।

78
 বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ
Image Credit : ANI

বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

পাশাপাশি তাঁদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে প্রশাসনিক শুদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশন যে কঠোর অবস্থান নিয়েছে, এই পদক্ষেপ তারই ইঙ্গিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

88
কমিশনের চিঠি
Image Credit : Asianet News

কমিশনের চিঠি

এদিকে রাজ্যে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তার মধ্যে এবার সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করে স্বচ্ছ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কমিশন। তবে এখন দেখার ভোটের আবহে কতটা প্রভাব ফেলে এই এসআইআর। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা এরা পাবেন না! জানিয়ে দিলেন মন্ত্রী
Recommended image2
Sujit Bose: দক্ষিণ দমদম পুুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ, গ্রেফতার সুজিত বসু
Recommended image3
Now Playing
নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী প্রতিক্রিয়া চাকরিপ্রার্থীদের?
Recommended image4
Now Playing
চন্দ্রনাথ হত্যায় গ্রেফতার রাজ সিংয়ের মা ফাঁস করলেন বড় কথা, বালিয়া থেকে মিলল বড় প্রমাণ
Recommended image5
Manoj Agarwal: পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নিতেই মুখ্যসচিব বদল, এলেন মনোজ আগরওয়াল
Related Stories
Recommended image1
Amit Shah: বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ, মায়াপুরে বৈঠক করবেন সাধু-সন্তদের সঙ্গে
Recommended image2
Sensex Today LIVE Updates: শেয়ার বাজারে অস্থিরতা! সেনসেক্স ২৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি , নিফটি ২৫,৫৫০ পয়েন্টের উপরে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved