Supreme Court: কবে নির্ধারিত হবে বিবেচনাধীন ভোটারদের ভাগ্য? SIR মামলা নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টের

Published : Apr 03, 2026, 07:13 AM IST

Supreme Court: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আর তিন সপ্তাহও বাকি নেই। তার আগেই এবার বিবেচনাধীন ভোটারদের ভাগ্য নির্ধারণ নিয়ে বড় আপডেট দিলো সুপ্রিম কোর্ট। এসআইআর তালিকায় থাকা বিবেচনাধীন ভোটাররা কী আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন?

PREV
17
এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ?

ট্রাইবুনালের পর বৈধ ভোটারদের অধিকার যেন খর্ব না হয়, বৈধ ভোটাররা ভোট দিতে না পারলে অধিকার খর্ব হবে বলে এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বলে জানাল আদালত। যথাযথ ভাবে নথির সত্যতা যাচাই না করে, কোনও নতুন নথি গ্রহণ করা যাবে না- নির্দেশ সুপ্রিম কোর্টের। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় আসবেন, তাঁরা ভোট দিতে পারবেন- আদালতে জানালো কমিশন। ফর্ম ৬ নিয়ে রাজ্যকে কড়া বার্তা আদালতের। আগামী ৬ এপ্রিল বিকাল ৪টায় আবারও এস আই আর মামলার পরবর্তী শুনানি। আগামী ৭ এপ্রিলের মধ্যে রাজ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। বুধবার পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

27
কী বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?

এস আই আর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানান মঙ্গলবাড়ী তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেই চিঠিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন ৪৭ লক্ষ কেসের সমাধান হয়ে গিয়েছে। প্রত্যেক দিন ২ লক্ষ করে সমাধান করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন আগামী ৭ এপ্রিলের মধ্যে সমস্ত কেসের সমাধান হয়ে যাবে। এবং চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ভোটারদের আবেদনের শুনানির জন্য গত ২০ মার্চ কমিশন অ্যাপেলেট ট্রাইবুনাল গঠন করেছে। ট্রাইবুনাল খুব দ্রুত কাজ শুরু করবে। কলকাতা হাইকোর্টের কাজে সন্তুষ্ট বলেও এদিন জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কমিশনের আইনজীবী এদিন সুপ্রিমকোর্টকে জানান বুধবার প্রশিক্ষণ দেওয়া হবে এবং বৃহস্পতিবার থেকে ট্রাইবুনালের কাজ শুরু হবে।

37
কমিশনের প্রশিক্ষণ দেওয়া নিয়ে আপত্তি

ট্রাইব্যুনালের প্রাক্তন বিচারপতিদের কমিশনের প্রশিক্ষণ দেওয়ার আপত্তি তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন শুনানিতে আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কেন কমিশন প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দেবে? কমিশন যদি একতরফাভাবে করে তাহলে কী করে হবে? প্রাক্তন বিচারপতিরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক।' তার উত্তরে বিচারপতি জয়মাল্য ভাবছি রাজ্যের আইনজীবির উদ্দেশ্যে বলেন, 'আপনি কি প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপত্তি করছেন? প্রশিক্ষণ দেওয়ানি আপনার কী অসুবিধা? প্রাক্তন বিচারপতির অবশ্যই স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের আধিকারিকদের হস্তক্ষেপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই ধরনের কাজ বিচারপতিরা আগে কোনদিন করেননি। তবে তাদের নিরপেক্ষতা এবং পক্ষপাতহীনতা নিয়ে আদালতের কোনও সন্দেহ নেই।' প্রধান বিচারপতি বলেন, 'যেখানে নথির সত্যতা নিয়ে সন্দেহ থাকবে, সেখানে আপিল ট্রাইবুনাল যাচাই করবে।'

47
এসআইআর মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ

বান্ডিল বান্ডিল ফর্ম ৬ উদ্ধার নিয়েও আদালতে দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বিবেচনাধীন নামের নিষ্পত্তির কাজ চলছে। এই আবহে বান্ডিল বান্ডিল ফর্ম ৬ উদ্ধার হচ্ছে। আমি কোনও রাজনৈতিক দলকে দোষারোপ করছি না। কিন্তু এমনটা কেন হবে?' তার উত্তরে প্রধান বিচারপতি বলেন, 'অনুমানের ভিত্তিতে কোন কথা বলবেন না।' ফর্ম ৬ নিয়ে কমিশনার আইনজীবী আদালতে জানান, আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ফর্ম ৬ জমা দেওয়া যায়। যে কেউ তা দিতে পারেন। আইনে বলা আছে, ফর্ম ৬ জমা দেওয়া একটি চলমান পদ্ধতি। যে কেউ দিতে পারেন। কমিশন সব যাচাই করে সিদ্ধান্ত নেয়। ফর্ম ৬ নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে বলে জানান প্রধান বিচারপতি। কমিশনার আইনজীবী জানান কারও আপত্তি থাকলে ফর্ম ৭ ও জমা দিতে পারবেন।

57
বৈধ ভোটারদের অধিকার নিয়ে কী বলল আদালত?

কোন ভোটারের ভোটদানের অধিকার চিরতরে বন্ধ হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, 'তালিকায় নাম আছে কিন্তু পরে যদি নাম বাদ পড়ে তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কেউ যদি এই নির্বাচনে ভোট দিতে না পারেন, তার মানে এই নয় যে, তাঁর ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে।' অর্থাৎ তালিকার বাইরে থাকা বৈধ ভোটাররাও সুযোগ যে পাবেন তা আদালতের কথায় পরিষ্কার। ট্রাইবুনালের পর বৈধ ভোটারদের অধিকার যেন খর্ব না হয়, বৈধ ভোটাররা ভোট দিতে না পারলে অধিকার খর্ব হবে বলে পর্যবেক্ষণে জানান বিচারপতি জয়মাল্য বাগচী।

67
ফর্ম ৬ নিয়ে কী কী অভিযোগ উঠেছে?

ফর্ম ৬ নিয়ে অভিযোগ তুলে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রায় ৩০ হাজার ফর্ম ৬ একজন ব্যক্তি জমা দিয়েছেন। এটা কী ভাবে হতে পারে?' তার উত্তরে প্রধান বিচারপতি বলেন, 'প্রায় প্রতিবারই এই ধরনের অভিযোগ ওঠে। এটা নতুন কিছু নয়। নির্দিষ্ট করে আপনি আপত্তি তুলতে পারেন।' বিচারপতি বাগচী বলেন, 'বিজ্ঞপ্তির পরে একটি নির্দিষ্ট দিন পর্যন্ত ভোটার তালিকা নিয়ে ভোট হয়। তার পরে কারও নাম ফর্ম ৬ দিয়ে উঠল মানেই তিনি ভোট দিতে পারবেন এমন নয়।' মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, 'আমাদের কাছে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতে অন্তর্ভুক্তির হার প্রায় ৫০ শতাংশ এবং বাদ পড়ার হার প্রায় ৪৫ শতাংশ। যা অত্যন্ত বেশি। এটি মূলত যাঁদের ম্যাপিং করা হয়েছে, তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য।'

77
মামলার শুনানি নিয়ে বড় আপডেট সুপ্রিম কোর্টের

আগামী ৬ এপ্রিল বিকেল ৪টায় আবারও এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। যদিও প্রধান বিচারপতি এদিন প্রথমে বলেন, 'আমাদের জানানো হয়েছে ৭ এপ্রিলের মধ্যে সমস্ত কেসের নিষ্পত্তি হয়ে যাবে। তাই এই মামলার পরবর্তী শুনানি হবে ৭ এপ্রিল বিকাল ৪টায়।' তখন কমিশনার আইনজীবী আদালতকে জানান, 'আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁরা ভোটার তালিকায় আসবেন, তাঁরা ভোট দিতে পারবেন। তাই বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি ৭ তারিখের পরিবর্তে ৬ তারিখ রাত ১২টার মধ্যে করা হোক। এবং শুনানিও ৬ তারিখ রাখা হোক।' তখন শীর্ষ আদালত জানায়, ৬ তারিখ বিকাল ৪টায় এসআইআর মামলার পরবর্তী শুনানি হবে।

Read more Photos on
click me!

Recommended Stories