Tamil Nadu Election Results 2026: তামিল ভূমে বিজয় চমক, মমতার পথেই ধরাশায়ী Stalin, সেঞ্চুরি হাঁকিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি Vijay

Published : May 04, 2026, 11:57 AM IST
Vijay thalapathy

সংক্ষিপ্ত

Tamil Nadu Election Results 2026: তামিলনাড়ু রাজনীতিতে ভূমিকম্প। সবাই যে ফল ধরেই নিয়েছিল, সেটা পুরো উল্টে গেল। ভোটের একেবারে নবাগত বিজয় তামিল রাজনীতিকে বদলে দিচ্ছেন। তামিল ভূমে ধরাশায়ী হতে চলেছে এমকে স্ট্যালিনের সরকার।

Tamil Nadu Election Results 2026: তামিলনাড়ু রাজনীতিতে ভূমিকম্প। সবাই যে ফল ধরেই নিয়েছিল, সেটা পুরো উল্টে গেল। ভোটের একেবারে নবাগত বিজয় তামিল রাজনীতিকে বদলে দিচ্ছেন। কিংমেকার নন, একেবারে কিং হয়ে গেলেন থালাপতি বিজয়। সোমবার ভোট গণনার ঘণ্টা তিনেক পর দেখা যাচ্ছে তামিল ভূমে ধরাশায়ী হতে চলেছে এমকে স্ট্যালিনের সরকার। তামিলনাড়ুর রাজনীতি মানেই ডিএমকে ও এআইএডিএম দ্বৈরথ সেই মিথ ভাঙলেন সিনেমার সফল কেরিয়া ছেড়ে রাজনীতিতে নেমে নিজের দল গড়া সুপারস্টার বিজয়। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভার গণনার শুরুতে দেখা যাচ্ছে বিজয়ের দল TVK এগিয়ে ১০০টি-রও বেশি আসনে। সেখানে রাজ্যের শাসক দল ডিএমকে ও কংগ্রেস সহ শরীক দলগুলি এগিয়ে মাত্র ৪৮টি-তে। AIADMK ও BJP জোট সেখানে ৭২টি আসনে এগিয়ে রয়েছে। রাজ্যে সরকার গড়তে লাগে ১১৮টি আসন। বিজয়ের দল সেখানে এখান এগিয়ে ১০২টি আসনে। নিশ্চিতভাবেই তামিলনাড়ুতে সিংহাসন হারা হচ্ছেন স্ট্য়ালিন। তৃণমূলের মতই আরও একটি আঞ্চলিক শক্তি পরাস্ত হতে চলেছে।

সেঞ্চুরি হাঁকিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়

পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিজেপি ও AIADMK-র সমর্থনে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজয়। যদিও বিজয় কোনও দলের সঙ্গে জোট গড়ে লড়তে চাননি। একাই সব কটি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল TVK। বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনে তার নিজের আসনেই পিছিয়ে আছেন। তামিলনাড়ুর DMK মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেক ভোটে পিছিয়ে রয়েছেন। তামিলনাড়ুতে কংগ্রেসের হালও খুব খারাপ। DMK-র মজবতু ঘাঁটিগুলিতে এবার বিজয়ের দাপট।

গতবারের জেতা বেশিরভাগ আসনেই পিছিয়ে DMK

২০২১ বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস জোট জিতেছিল ১৫৯টি আসনে। সেখানে AIADMK পেয়েছিল ৬৬টি আসন। এবার দেখা যাচ্ছে এএআইডিএমে তাদের সব আসন ধরে রাখতে পারলেও বিজয় ঝড়ে উড়ে গিয়েছে স্ট্য়ালিনের দল। বিজয়ের দল TVK চেন্নাই সহ রাজ্যের শহুরে এলাকাগুলিতে দারুণ ফল করছে। সেখানে DMK প্রায় সর্বত্র বিপর্যয়ের মুখে পড়ছে। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে জন্ম নিল নতুন নায়কের। করুণানিধি, জয়ললিলাতর রাজ্যে এখন বিজয় ঝড়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেশ থেকে নিশ্চিহ্ন বামেরা! সোশ্যাল মিডিয়ায় 'CM'পরিচয় মুছে ফেললেন কেরলমের বিজয়ন
West Bengal Assembly Election Results 2026 Live Updates: এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি, গেরুয়া আবীর খেলা শুরু