Packet Foods: চিপস দেখলেই জরিমানা! ভারতে এই কয়েকটি গ্রামে প্যাকেটজাত খাবার নিষিদ্ধ

Published : Aug 26, 2026, 11:40 PM IST
packet foods

সংক্ষিপ্ত

Indian Villages: গুজরাটের বদরগড়ে চিপস বিক্রি করলেই ১০০০ টাকা জরিমানা, এটা তো জানেন। কিন্তু সিকিমের লাচুংয়ে প্লাস্টিকের জলের বোতল নিয়ে ঢুকলেই গাড়ি আটকে ৫০০০ টাকা জরিমানা নেওয়া হয়! কেরালার বেল্লনাড়ে দোকানই বন্ধ করে দেওয়া হয়। ভারতের এমন ৮টি গ্রাম ও শহর যেখানে চিপস-কুরকুরে, প্লাস্টিকের প্যাকেটজাত খাবার পুরোপুরি নিষিদ্ধ।

India News: আপনি কি বিকেলে চায়ের সঙ্গে চিপস বা কুরকুরে খেতে ভালোবাসেন? তাহলে এই খবরটা আপনার জন্য চমকে যাওয়ার মতো। ভারতে এমন অনেক গ্রাম ও শহর আছে, যেখানে চিপসের প্যাকেট হাতে দেখলেই ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, এমনকী দোকানও বন্ধ হয়ে যেতে পারে! শুধু স্বাস্থ্য নয়, প্লাস্টিক দূষণ রোধে গুজরাট থেকে সিকিম পর্যন্ত এই কড়া নিয়ম চালু করেছে গ্রামবাসীরা। কোথায় কোথায় এই নিয়ম আছে, চলুন জেনে নিই।

১. বদরগড় গ্রাম, বনসকাণ্ঠা :

৫ ও ১০ টাকার চিপস, গুটখা, মদ ব্যান ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে। জরিমানা ১০০০ টাকা, জল-বিদ্যুৎ কেটে দেওয়া হবে।

২. মেহসানা জেলার গ্রাম :

১৫ অগাস্ট, ২০২৬ থেকে ছোট চিপসের প্যাকেট ব্যান।

৩. বদরপুর গ্রাম, মেহসানা :

২৫ বছর ধরে গুটখা-তামাক নিষিদ্ধ।

৪. কেরালার বেল্লনাড় গ্রাম - সবচেয়ে কড়া আইন:

সারা গ্রামেই পানীয় ও প্রক্রিয়াজাত খাবার (চিপস) বিক্রি বন্ধ। কাউকে বিক্রি বা কিনতে দেখলে ১,০০০ থেকে ২,৫০০ টাকা জরিমানা। দোকান বন্ধ করে দেওয়া হবে।

৫. নাগাল্যান্ডের 'গ্রিন ভিলেজ' খোনোমা:

দেশের প্রথম গ্রিন ভিলেজ। এখানে প্লাস্টিকের প্যাকেট, থালা, বাটি খুঁজলেও পাবেন না। তাই প্লাস্টিকের মোড়কজাত কোনও জাঙ্ক ফুডও বিক্রি হয় না। গ্রামবাসীরা নিজেরাই বয়কট করেছেন।

৬. লাচুং গ্রাম, উত্তর সিকিম - ৫০০০ টাকা জরিমানা:

এটি সিকিমের অন্যতম সফল প্লাস্টিক ব্যানের উদাহরণ। এখানে ডিসপোজেবল প্লাস্টিকের জলের বোতল নিয়ে ঢোকাই নিষিদ্ধ। লাচুং ঢোকার ৩০ কিমি আগেই ড্রাইভার আপনাকে সতর্ক করবে। গাড়ির ব্যাগ চেক করা হয়, বোতল পাওয়া গেলে ৫০০০ টাকা জরিমানা। স্থানীয়রা বোতলের বদলে বাঁশের বোতল ব্যবহার করেন। প্লাস্টিকের বোতল পেলে তাঁরা ফুলের টব বানিয়ে ফেলেন।

৭. লাচেন গ্রাম, উত্তর সিকিম - গাড়ি চেক করে ঢোকানো হয়:

লাচেন হল পবিত্র গুরুদংমার লেকের (১৭,৮০০ ফুট) প্রবেশদ্বার। ২০১১ সাল থেকে এখানে প্লাস্টিক ব্যান। গ্রামে ঢোকার মুখে প্রতিটি গাড়ি চেক করা হয়। প্লাস্টিকের বোতল পেলে বাজেয়াপ্ত করা হয়, আপনাকে বোতল ফেলে বা জল অন্য পাত্রে ঢেলে ঢুকতে হবে। এই নিয়ম চালু করেছে এখানকার ঐতিহ্যবাহী প্রশাসন ‘জুমসা (Dzumsa)’। জরিমানা ৫০০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত। গ্রামের সর্বত্র বাঁশের বোতল ও ফিল্টার জলের ব্যবস্থা আছে। সিকিম সরকার এর পর ওয়েফার, বিস্কুটের প্যাকেটও ব্যান করার পরিকল্পনা করছে।

৮. মহারাষ্ট্র ও রাজস্থান - স্কুল জোন:

স্কুলের ৫০ মিটারের মধ্যে চিপস, কোল্ড ড্রিঙ্কস, বার্গার, শিঙাড়া বিক্রি নিষিদ্ধ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tibet Flash Floods: তিব্বতে হড়পা বানে নিখোঁজ ৭৭ জন তীর্থযাত্রী, উদ্বিগ্ন সদগুরু
Extramarital Affair: বিয়ের পরেই স্বামীকে ঘুমের ওষুধ দিয়ে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় যুবতী!