পাহাড়ে যাচ্ছেন মানেই শুধু জ্যাকেট আর সোয়েটার নয়। ঠান্ডা, উচ্চতা আর হঠাৎ বৃষ্টিতে অনেকেই সমস্যায় পড়েন কারণ ব্যাগে জরুরি জিনিস থাকে না। ট্রাভেল এক্সপার্টরা বলছেন পাহাড়ে যাওয়ার আগে ব্যাগে অবশ্যই ৬টি জিনিস রাখতে হবে। এগুলো না নিলে পুরো ট্রিপটাই মাটি হতে পারে। লিস্ট দেখে নিন।
দার্জিলিং, সিকিম না হিমাচল? প্ল্যান ফাইনাল? টিকিট কাটা, হোটেল বুকিং সব ডান। এখন ব্যাগ গোছানোর পালা। আমরা সাধারণত ১০টা জামা, ৫টা জুতো ভরে ফেলি। কিন্তু পাহাড়ে যে ৬টা জিনিস সবচেয়ে বেশি দরকার সেটাই ভুলে যাই। পরে গিয়ে আফসোস হয়।
পাহাড় সমতল নয়। ওখানে ১ ঘণ্টায় আবহাওয়া বদলে যায়। তাই ব্যাগ গোছান স্মার্ট ভাবে।
*1. ভালো কোয়ালিটির রেইনকোট বা পঞ্চো - ছাতা নয়*
*পাহাড়ে ছাতা কোনো কাজে আসে না। হাওয়ায় উল্টে যায়, হাত ব্যস্ত থাকে। একটা হালকা, পাতলা রেইনকোট বা পঞ্চো ব্যাগের উপরে রাখুন। দাম 300 টাকা, কিন্তু ট্রিপ বাঁচিয়ে দেবে। ট্রেক করতে গেলে তো এটা মাস্ট।*
*2. পাওয়ার ব্যাংক আর টর্চ*
*পাহাড়ে কারেন্ট যাওয়া খুব কমন। আর ঠান্ডায় ফোনের চার্জ 50% তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 20000mAh-এর একটা পাওয়ার ব্যাংক আর ছোট একটা টর্চ বা হেডল্যাম্প অবশ্যই নিন। রাতে হোটেলে আলো না থাকলে বা জঙ্গলে হাঁটতে গেলে এটাই আপনার বন্ধু।*
*3. ওষুধের ছোট কিট*
*এটা সবচেয়ে জরুরি।*
*- Diamox বা Coca 30 - উচ্চতাজনিত মাথা ধরার জন্য (ডাক্তারের পরামর্শে)*
*- Vicks, কর্পূর, ইনহেলার*
*- জ্বর, বমি, পেট খারাপ, মাথা ধরার ওষুধ*
*- ব্যান্ডেজ, তুলো*
*পাহাড়ে মেডিকেল শপ খুঁজে পাওয়া খুব কঠিন।*
*4. ভালো গ্রিপের জুতো - ফ্যাশন নয়, সেফটি*
*পাহাড়ে স্নিকার্স বা হিল নয়। একটু উঁচু, ওয়াটারপ্রুফ, ভালো গ্রিপ আছে এমন ট্রেকিং শু বা স্পোর্টস শু নিন। একবার পা পিছলালে ট্রিপ শেষ। আর 3-4 জোড়া মোটা মোজা নিতে ভুলবেন না।*
*5. ORS, ড্রাই ফ্রুটস আর কর্পূর*
*পাহাড়ে উঠতে উঠতে শরীরে জলের ঘাটতি হয়, যাকে বলে Dehydration। ব্যাগে সবসময় জলের বোতল আর 2টো ORS রাখুন। সাথে কিছু চকলেট, বাদাম, খেজুর। এনার্জি কমে গেলে তৎক্ষণাৎ কাজে দেবে। আর গাড়িতে বমি হলে কর্পূর বা লেবু শুঁকলে আরাম পাবেন।*
*6. জেরক্স কপি আর টাকা*
*পাহাড়ে নেটওয়ার্ক থাকে না, UPI চলে না। তাই কিছু নগদ টাকা অবশ্যই রাখুন। আর আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স আর ২ কপি পাসপোর্ট ছবি। অনেক জায়গায় পারমিশন লাগে।*
ব্যাগে একটা ছোট পলিথিনে নুন রাখুন। জোঁক থেকে বাঁচতে দারুণ কাজে দেয়।
জামাকাপড় আপনি সব জায়গায় কিনতে পারবেন, কিন্তু বিপদের সময় এই ৬টা জিনিস আপনাকে কেউ দেবে না। তাই ফ্যাশন নয়, আগে সেফটি গুছিয়ে নিন। তারপরেই পাহাড় উপভোগ করুন।


