মহিলাকে গণধর্ষণ করে যৌনাঙ্গে জ্বলন্ত সিগারেট গুঁজে দিল দুষ্কৃতীরা, ছুরির কোপ শরীরে একাধিক জায়গায়

Published : Dec 04, 2022, 05:18 PM IST
rape

সংক্ষিপ্ত

আবারও বেআব্রু হল নারী। মহিলাকে গণধর্ষণ করে সিরাগেটের ছ্যাঁকা দেয়। গোটা ঘটনায় রীতিমত উদ্বের স্থানীয়দের। মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।

আবারও নৃশংস নারী হিংসার ঘটনা ঘটল মুম্বইতে। এবার এক ৪২ বছরের মহিলাকে গণধর্ষণ করে তাঁর গোপনাঙ্গ সিগারেট ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। আহত অবস্থায মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, মহিলাকে তিন দুষ্কৃতী মহিলাকে ধারালো অস্ত্র দিয়েও ঘায়েল করেছে।

বুধবার ভোরবেলা কুরলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন তিন দুষ্কৃতী এই এলাকারই বাসিন্দা। অন্যদিকে মহিলাও এই এলাকাতেই থাকেন। পুলিশ আরও জানিয়েছেন বুধবার রাতের অন্ধকারে মহিলার বাড়িতে ঢুকে তিন জন একের পর এক মহিলাকে ধর্ষণ করে। মহিলার সঙ্গে অপ্রাকৃত যৌনকর্মও করে। সবশেষে গোপনাঙ্গ , স্তন ছুরি দিয়ে কেটে দেয়। দুই হাতেও ধারলো অস্ত্রের আঘাত করে। এখানেই অত্যাচারের শেষ নয়, গোপনাঙ্গে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকও দেয়। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিংও করা হয়। তিন দুষ্কৃতী মহিলাকে ভয় দেখিয়ে গেছে। বলেছে, এই ঘটনা জানাজানি হলে তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবে।

মহিলা নিজের আক্রান্ত হওয়ার কথা প্রতিবেশীদের কাছে জানিয়েছিলেন। প্রতিবেশীরাই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগ করেন। তারপরই তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কুরলা থানার আধিকারিক জানিয়েছেন, তিন জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাদের বিরুদ্ধ ভারতীয় দণ্ডবিধির, ধর্ষম, গণধর্ষণ, অপ্রাকৃত যৌনতা, স্বেচ্ছায় বিপজ্জন অস্ত্রের আঘাত-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি দেশে একাধিক ধর্ষণ, গণধর্ষণের ঘটনা সামনে আসছে। যা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের। অধিকাংশ ক্ষেত্রেই মহিলাদের সঙ্গে মর্মান্তিক আচরণ করা হচ্ছে। পাশবিক আচরণে ধ্বস্ত হচ্ছে মহিলারা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মহিলা কমিশন। কিন্তু কিছুতেই পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। বিশেষজ্ঞ ও মনোবিদের কথায় যৌনতা আরও বেশি সচেতনাতার প্রয়োজন রয়েছে। রয়েছে আরও বেশি প্রচারে। মহিলাযে শুধুমাত্র লালসার বস্তু নয়- তারাও রক্ত মাংসের মানুষ তা বোঝানোর প্রয়োজন রয়েছে।

PREV
click me!

Recommended Stories

৫-১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা, প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন আরও কঠোর করবে সরকার
Nashik Flood: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, নাসিকে জলের তলায় মন্দির-রাস্তাঘাট