Three sisters Marry Same Man: একজন ক্যামেরাম্যানকেই একসঙ্গে বিয়ে করলেন তিন বোন! তিন বোন, এক বরের কেন এমন সিদ্ধান্ত

Published : Jul 24, 2026, 05:30 PM IST
Three sisters marry same man

সংক্ষিপ্ত

Three sisters Marry Same Man: তিন বোন, এক বর! সোশ্যাল মিডিয়ার ক্যামেরাম্যানকেই বিয়ে। উত্তর প্রদেশের অমরোহার এই বিয়ে ঘিরে তুমুল বিতর্ক। জেনে নেওয়া যাক 'তিন বোন এক বর'বিয়ের নেপথ্যের গল্প। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Three sisters Marry Same Man: তিন বোন, এক বর! সোশ্যাল মিডিয়ার ক্যামেরাম্যানকেই বিয়ে। উত্তর প্রদেশের অমরোহার এই বিয়ে ঘিরে তুমুল বিতর্ক। জেনে নেওয়া যাক 'তিন বোন এক বর'বিয়ের নেপথ্যের গল্প। বিয়ের পর আলাদা সংসারে চলে যেতে হবে। এই ভাবনাই মেনে নিতে পারেননি তিন বোন। তাই সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে তাঁরা বিয়ে করলেন একই ব্যক্তিকে। উত্তরপ্রদেশের অমরোহার এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে বিয়ের একাধিক ভিডিও। কেউ এই সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতার উদাহরণ বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এর বৈধতা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে।

কীভাবে পরিচয়

জানা গিয়েছে, অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা সরোজ (২০), সাভিত্রী রানি (১৯) এবং সন্তোষ খাদকবংশী (১৮), যাঁদের মধ্যে দু'জন সহোদরা এবং একজন তাঁদের খুড়তুতো বোন। তিনজনই সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করেন। সেই সূত্রেই পরিচয় বিকাশ খাদকবংশীর সঙ্গে। গত ছয় মাস ধরে বিকাশ তাঁদের ক্যামেরাম্যান হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি স্থানীয় চামুণ্ডা মাতা মন্দিরে গোপনে বিয়ে করেন তাঁরা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রচলিত হিন্দু রীতিনীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিকাশ একে একে তিন বোনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। বিয়ের সময় দুই পরিবারের কোনও সদস্যই উপস্থিত ছিলেন না।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

সরোজ সংবাদমাধ্যমকে জানান, ছোটবেলা থেকেই তাঁরা একসঙ্গে বড় হয়েছেন। পরিবারের তরফে আলাদা আলাদা বিয়ের কথা ওঠার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিন বোন। তাঁদের দাবি, একে অপরকে ছেড়ে থাকার কথা কল্পনাও করতে পারেননি। সরোজের কথায়, "আমরা ছোটবেলা থেকে একসঙ্গেই থেকেছি। বিয়ের পর আলাদা হয়ে যাব, এটা মানতে পারিনি। এমনকি একসময় আত্মহত্যার কথাও ভেবেছিলাম। পরে সিদ্ধান্ত নিই, আলাদা হওয়ার বদলে আমরা একই ব্যক্তিকে বিয়ে করব। আমরা সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছি।"

কী বলছেন, তিন বোনের এক স্বামী

বিকাশও জানান, তিন বোনের মধ্যে গভীর বন্ধনের কথা তিনি জানতেন। সোশ্যাল মিডিয়ার ভিডিওতেও প্রায়শই তাঁদের স্বামীর চরিত্রে অভিনয় করতেন তিনি। তাঁর দাবি, তিন বোনের আবেগকে সম্মান জানিয়েই এই বিয়েতে সম্মতি দিয়েছেন। তিনি বলেন,"ওরা কখনও আলাদা থাকতে চায়নি। ওদের অনুভূতির কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সবার সম্মতিতেই বিয়ে হয়েছে। আশা করি, মানুষ আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করবেন।"

দেখুন ছবিতে

 

 

বিতর্কের ঝড়

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে স্থানীয় পুলিশের বক্তব্য, তিন বোন এবং বিকাশ সকলেই প্রাপ্তবয়স্ক। এখনও পর্যন্ত এই বিয়ে নিয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। ফলে আইনগতভাবে পুলিশ এই মুহূর্তে কোনও পদক্ষেপ করেনি। তবে এক ব্যক্তির সঙ্গে তিন মহিলার বিয়ে ভারতে আইনগতভাবে কতটা বৈধ, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে, ব্যক্তিগত সম্মতি থাকলেও হিন্দু বিবাহ আইন অনুযায়ী প্রথম বিবাহ বহাল থাকাকালীন দ্বিতীয় বা তৃতীয় বিয়ে বৈধ নয়। তবে অভিযোগ বা আইনি প্রক্রিয়া শুরু না হলে বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের সুযোগও সীমিত। বর্তমানে এই অস্বাভাবিক বিয়ের ঘটনাই সোশ্যাল মিডিয়ায় অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'বিনোদন চ্যানেল নয়' আদালতে শুনানির ভিডিও রেকর্ড ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
CJP Meet: নাড্ডার সঙ্গে ২ ঘণ্টার বৈঠক , ৩ দাবি ও ৫ পরামর্শ নিয়ে কাল ফের বৈঠকের আশ্বাস