Sougata Roy And June Malia News: সংসদে চলছে অধিবেশন তার মধ্যে গল্পে মশগুল তৃণমূলের বর্ষীয়ান দুই সাংসদ। কী গল্প করছেন তাঁরা? বিষয়টি নিয়ে কীা বলছেন বিরোধী দলের সাংসদরা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সংসদে যখন বাজেট অধিবেশন নিয়ে গুরুগম্ভীর আলোচনা চলছে ঠিক তখন পিছনের সিটে একেবারে ব্যাক বেঞ্চারদের মতো গল্পে মশগুল হয়ে রইলেন দুই বর্ষীয়ান সাংসদ। তাও আবার তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সংসদের অন্দরমহলে এই দুই সাংসদের খোশ মেজাজে আড্ডার ভিডিয়ো। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল সাংসদ। তবে বিষয়টি যে মোটেও ভালো চোখে দেখছে না গেরুয়া শিবির ঠারে ঠারে সেই কথাও বুঝিয়ে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
27
ভাইরাল তৃণমূল সাংসদদের কীর্তি
ঘটনার ভিডিয়ো মঙ্গবার রাতে ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, সেই সময়ে সংসদে বক্তব্য রাখছেন আজাদ সমাজবাদী পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। তারই পিছনের বেঞ্চে বসেছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ও জুন মালিয়া। নিজেরাই তখন গল্পে মত্ত ছিলেন। আর দুই সাংসদের সংসদের ভিতরে মুচকি হাসির এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বয়ে গিয়েছে মিমের বন্যা। যা নিয়ে নেটপাড়ায় চলছে রীতিমতো হাসিঠাট্টা।
37
সংসদে সৌগতকাণ্ড ভাইরাল জুনের ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, সাংসদ চন্দ্রশেখর আজাদের পিছনের সিটে বসে থাকা তৃণমূলের দুই সাংসদ কখনও নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। কখনও আবার গালে হাত দিয়ে অবাক ভঙ্গিমায় জুনের সঙ্গে মশকরা করছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। আর এই মুহুর্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে প্রচুর মিমও।
যদিও বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির কারণ ব্যাখ্যা করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন যে, ‘’এতবড় সংসদে সাড়ে ৫০০-রও ওপরে সংসদ সদস্য সাংসদরা রয়েছেন। যখন একজন সাংসদ বক্তব্য রাখেন তখন তার পিছনে বসে থাকা বাকি ৩০০ লোকই গল্প করেন। এছাড়াও সংসদে এক পার্টির লোক অন্য পার্টির সঙ্গে গল্প করতেই পারেন। আমি তো নিজের পার্টির সাংসদের সঙ্গেই কথা বলছিলাম।''
57
সংসদে কী কথা হলো সৌগত-জুনের?
সংসদের ভিতরে বাজেট অধিবেশন চলাকালীন জুন-সৌগতর গল্পের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেই হাসির কারণ ব্যাখ্যা করলেও কী নিয়ে দুজনে গল্প করছিলেন সেই বিষয়ে অবশ্য খোলসা করে বলেননি কেউই। তবে বিষয়টি মোটেও যে ভালো নজরে দেখছেন না নেটিজেনরা তা সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা দেখলেই বোঝা যায়।
67
মুখে কুলুপ জুনের
গত ১২ ফেব্রুয়ারি সংসদে সৌগত রায়ের সঙ্গে যে গল্পের ভিডিয়ো ভাইরাল হয়েছে সেই বিষয়টি নজরে এসেছে তৃণমূলের অপর সাংসদ জুন মালিয়ারও। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এই বিষয়ে সৌগত মন্তব্য করলেও নিজে কোনও মন্তব্য করেননি জুন মালিয়া। তবে সৌগত জানিয়েছেন, তিনি নিজের পার্টির লোকের সঙ্গেই কথা বলছিলেন। যতক্ষণ না চিৎকার চেঁচামেচি হচ্ছে ততক্ষণ বিষয়টি স্বাভাবিক বলেই তিনি মনে করেন বলে জানিয়েছেন।
77
সৌগত রায়কে খোঁচা বিজেপি সাংসদের
যদিও সৌগত রায়ের এই ব্যাখ্যা মানতে নারাজ বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘’গল্প করার জন্য তো ক্যান্টিন রয়েছে। সংসদের ভিতরে কেন?'' যদিও সুকান্তর এই খোঁচা গায়ে মাখতে নারাজ সৌগত।