MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কলকাতা মেট্রো সংস্কারের কাজে জোর, ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আসছে নয়া 'হাইটেক' ব্যবস্থা

কলকাতা মেট্রো সংস্কারের কাজে জোর, ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আসছে নয়া 'হাইটেক' ব্যবস্থা

Kolkata Metro Update: দিনের ব্যস্ত সময়ে সুইসাইড থেকে শুরু করে মেট্রোর জরাজীর্ণ অবস্থা। সপ্তাহভর নানা কারণে সংবাদ শিরোনামে থাকে কলকাতা মেট্রো। ফের নতুন করে সংবাদ শিরোনামে মেট্রো। কিন্তু কেন? কারণ জানলে চমকে যাবেন আপনিও। দেখুন ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 18 2026, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
খবরের শিরোনামে কলকাতা মেট্রো
Image Credit : Getty

খবরের শিরোনামে কলকাতা মেট্রো

মেট্রোর হালহকিত থেকে শুরু করে একাধিক কারণে প্রায়শঃই খবরের শিরোনামে থাকে কলকাতা মেট্রো। গত বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একসঙ্গে কলকাতার নয়া তিন রুটের মেট্রোর উদ্বোধন হলেও পুরনো রুটগুলিতে নানা সমস্যায় প্রায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। আর এই সমস্যা সমাধানে এবার কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য রয়েছে দারুন সুখবর। প্রায় ৫৫৮ কোটি টাকা ব্যয়ে কলকাতা মেট্রোয় হতে চলেছে আমূল পরিবর্তন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কলকাতা মেট্রোয় বিশেষ ব্যবস্থা
Image Credit : https://x.com/narendramodi

কলকাতা মেট্রোয় বিশেষ ব্যবস্থা

মাটির তলায় দীর্ঘ সুড়ঙ্গে যাতায়াত করে এই রুটের মেট্রো, এর পরিকাঠামোও আলাদা। সুড়ঙ্গে বাতাস ঠান্ডা রাখার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কিন্তু তার মধ্যে বেশিরভাগই অকেজো হয়ে পড়ে রয়েছে। তাই সেই সমস্ত যন্ত্রাংশ সংস্কারের জন্য এবার কলকাতা মেট্রোয় আমূল পরিবর্তন আনতে চলেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। 

Related Articles

Related image1
পুলিশের ওপর হামলা চালিয়ে জুভেনাইল হোম থেকে পলাতক ৩ পাকিস্তানী নাগরিক, ভারত-পাক সীমান্তে উত্তেজনা
Related image2
ইন্টিরিয়র ডিজাইনারের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, বরাহনগরে তৃণমূল নেতার তোলাবাজি
36
কোটি টাকা ব্যয়ে মেট্রোয় বড় বদল
Image Credit : Asianet News

কোটি টাকা ব্যয়ে মেট্রোয় বড় বদল

এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ২৫০ ডিগ্রি তাপমাত্রাতেও এবার সচল থাকবে মেট্রো। ৫৮৫ কোটি টাকা ব্যয়ে মেট্রোয় আসছে বড় বদল। জানা গিয়েছে, মেট্রোর সুরঙ্গের বাতাস ঠান্ডা করার মেশিনগুলি বেশিরভাগ খারাপ হয়ে যাওয়ায় তা মেরামতি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য টানেল ভেন্টিলেশন সিস্টেম ও এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম উন্নত করার কাজ অবশেষে শুরু  হয়েছে। যেখানে ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। 

46
কীভাবে বর্তমানে মেট্রোর সুরঙ্গের বাতাস ঠান্ডা করা হয়?
Image Credit : Asianet News

কীভাবে বর্তমানে মেট্রোর সুরঙ্গের বাতাস ঠান্ডা করা হয়?

সূত্রের খবর, বর্তমানে জল নির্ভর ব্যবস্থায় মেট্রোর সুরঙ্গের বাতাস ঠান্ডা করা হয়। এর জন্য প্রায় ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল ব্যবহার করে সুড়ঙ্গের ভিতরের বাতাস ঠান্ডা রাখা হয়। তারপরও সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়েছে মেট্রোর বিভিন্ন যন্ত্রাংশ। সেগুলি এবার সংস্কারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

56
মেয়াদ ফুরোচ্ছে যন্ত্রাংশের
Image Credit : Asianet News

মেয়াদ ফুরোচ্ছে যন্ত্রাংশের

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, বর্তমানে মেট্রোর সুরঙ্গ পথ ঠান্ডা রাখার মেশিনের ৪৬টির মধ্যে ৩০টি কুলারের মেয়াদ শেষ হওয়ার মুখে। ফলে এই অবস্থায় মেট্রোর সুরঙ্গ পথ যে কোনও সময়ে বড় ধরনের কোনও বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে মেট্রোর ইঞ্জিনিয়াররা। এই অবস্থায় তড়িঘড়ি অকেজো যন্ত্রাংশ সারাতে এই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

66
মেট্রোয় আধুনিক ব্যবস্থা
Image Credit : stockPhoto

মেট্রোয় আধুনিক ব্যবস্থা

জানা গিয়েছে, আর সেই কারণেই বিপুল পরিমান অর্থ ব্যয় করে মেট্রোয় আধুনিক সংস্কারের কাজ চলছে। ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আগামী তিন বছরের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে কলকাতা মেট্রোর একাধিক রুটে চলছে আমূল সংস্কারের কাজ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা
Recommended image2
TMC vs TMC: ঘাসফুল কার? তৃণমূলের প্রতীক লড়াইয়ে কমিশনের চিঠিতে খানিক স্বস্তি কালীঘাটে, চাপে ঋতব্রতরা
Recommended image3
জমি-বাড়ি বিক্রিতে জালিয়াতি রুখতে আসছে ‘আপনি’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
Recommended image4
Local Train Cancel: আজ হাওড়া-শিয়ালদহের ১২টি লোকাল ট্রেন বাতিল! কোন কোন ট্রেন চলবে না?
Recommended image5
Kolkata Weather Today: আজ ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবে শহর, কোন জেলায় কত বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস
Related Stories
Recommended image1
পুলিশের ওপর হামলা চালিয়ে জুভেনাইল হোম থেকে পলাতক ৩ পাকিস্তানী নাগরিক, ভারত-পাক সীমান্তে উত্তেজনা
Recommended image2
ইন্টিরিয়র ডিজাইনারের কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ, বরাহনগরে তৃণমূল নেতার তোলাবাজি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved