‘খালিস্তান বানিয়ে দেব’, গুজরাতে একের পর এক স্কুল বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

Published : Feb 16, 2026, 12:41 PM IST
republic day 2026 noida ahmedabad school bomb threat email alert

সংক্ষিপ্ত

গুজরাতের আহমেদাবাদ ও বডোদরার একাধিক স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বম্ব স্কোয়াড স্কুলগুলিতে তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ঘটনা দিল্লির স্কুলগুলিতে হওয়া 

গুজরাতের আহমেদাবাদ একের পর স্কুলে ছড়াল বোমাতঙ্ক। বডোদরার কিছু স্কুলও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকালে দুই শহর মিলিয়ে প্রায় ১৩টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য।

জানা গিয়েছে, ইমেলে এসেছে হুমকি। আহমেদাবাদ সোমবার সকালে স্কুলগুলো খোলার পরে এই হুমকি ইমেগুলি নজরে আসে। প্রায় সবগুলো ইমেল দেখে আতঙ্ক তৈরি ছড়িয়েছে।

বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে স্কুলগুলোকে। এই হুমকি ইমেলগুলো স্কুল কর্তৃপক্ষে নজরে আসতেই তাঁরা পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ওই স্কুলগুলোতে ডগ স্কোয়াড নিয়ে পৌঁছে গিয়েছে পুলিশ। বম্ব স্কোয়াডও পৌঁছেছে স্কুলগুলোতে। প্রতিটি স্কুলে তল্লাশি শুরু হয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

তবে, কে বা কারা এই হুমক দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইমেল প্রেরককে চিহ্নিত করার চেষ্টা শুরু করেছেন তদন্তকারীরা। এমনকি স্কুলেও বোমা থাকার হুমকি ইমেল গিয়েছে। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুটা মেলেনি। বছরের গুজরাতের পোরবন্দরের এই স্কুলে এই ধরনের হুমকি ইমেল গিয়েছিল। এমনকি গুজরাত হাই কোর্টও আরডিএক্স লুকিয়ে রাখার ভুয়ো তথ্য দিয়ে হুমকিবার্তা পাঠানো হয়েছিল গত বছর।

এদিকে, গত শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন স্কুলে হুমকি ইমেল যায়। বলা হয়, বোমায় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ওই ইমেল পাওয়ার পরে দ্রুত পড়ুয়াদের স্কুল ছুটি দিয়ে দেন কর্তৃপক্ষ। কিন্তু, তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু মেলেনি। এবার ঘটনার পুনরাবৃত্তি হল গুজরাতের আহমেদাবাদ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG থেকে ডিজিটাল পেমেন্ট- ১ এপ্রিল থেকে বদল আসছে এই পাঁচ নিয়মে, দেখে নিন বাড়ছে কত খরচ
Ajker Bangla News Live: Mamata Banerjee - প্রচারের নামে হিংসা-উস্কানির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি