TVK Party Alliance: তামিলনাড়ুতে নয়া রাজনৈতিক সমীকরণ! খেলা ঘোরাল বাম-কংগ্রেস, মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি?

Published : May 08, 2026, 06:08 PM ISTUpdated : May 08, 2026, 06:15 PM IST
TVK Party Alliance: তামিলনাড়ুতে নয়া রাজনৈতিক সমীকরণ! খেলা ঘোরাল বাম-কংগ্রেস, মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি?

সংক্ষিপ্ত

TVK Party Alliance: সরকার গঠনের জন্য দরকার মোট ১১৮ জন বিধায়ক। তাই দরকার ছিল আরও ১১ জনের সমর্থন। সেক্ষেত্রে ডিএমকে এবং এআইডিএমকে-র থেকে তো তিনি কোনও সমর্থন পাবেন না। তাই বাকি ছিল কংগ্রেস এবং বাম দলগুলির সমর্থন। 

TVK Party Alliance: তামিলনাড়ুতে তৈরি হল নয়া রাজনৈতিক সমীকরণ (tamil nadu government formation updates)। সরকার গঠন করতে চলেছে বিজয় থালাপতির দল তামিলগা ভেট্রি কাজাগাম। প্রসঙ্গত, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মোট ২৩৪টি আসন রয়েছে। তার মধ্যে ১০৭টি আসনে জয়ী হয় টিভিকে (tamil nadu government news)। 

তামিলনাড়ুতে নয়া রাজনৈতিক সমীকরণ!

কিন্তু সরকার গঠনের জন্য দরকার মোট ১১৮ জন বিধায়ক। তাই দরকার ছিল আরও ১১ জনের সমর্থন। সেক্ষেত্রে ডিএমকে এবং এআইডিএমকে-র থেকে তো তিনি কোনও সমর্থন পাবেন না। তাই বাকি ছিল কংগ্রেস এবং বাম দলগুলির সমর্থন। আর সেই জায়গায় দাঁড়িয়েই কংগ্রেসের ৫ জন বিধায়ক এবং ভিসিকে পার্টির ২ জন বিধায়ক ইতিমধ্যেই সমর্থন জানিয়ে দিয়েছেন। সেইসঙ্গে, সিপিএম এবং সিপিআই থেকে ২ জন করে বিধায়ক তথা মোট চারজন এমএলএ টিভিকে পার্টিকে সমর্থন জানিয়েছেন বলে সূত্রের খবর।

 

 

ফলে, বাকি ১১ জন বিধায়কের সমর্থন পেয়ে গেলেন বিজয় থালাপতি। তবে উল্লেখযোগ্য বিষয় হল, বাম-কংগ্রেস মিলিয়ে মোট ৯ জন বিধায়ক টিভিকে-কে সমর্থন দিলেন। কার্যত, তামিলনাড়ুর রাজনীতিতে খেলা ঘুরিয়ে দিল বাম-কংগ্রেস। যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।  

খেলা ঘোরাল বাম-কংগ্রেস

 

 

জানা যাচ্ছে, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করার কথা রয়েছে বিজয় থালাপতির। সেখানেই তিনি সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন। 

তারপর রাজভবনের বৈঠক শেষ করে সাংবাদিক সম্মেলনে একসঙ্গে মিলিত হতে পারে টিভিকে-বাম-কংগ্রেস। অতএব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে বিজয় থালাপতি। এখন বাকি উত্তর সময় দেবে। তবে আপাতত রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গড়তে চলেছে টিভিকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Food Price: তেল-গ্যাস আর টমেটোর দামে পকেটে টান মধ্যবিত্তর, এপ্রিলে আরও দামি নিরামিষ-আমিষ খাবার
Thalapathy Vijay: তামিলনাড়ুতে অব্যাহত ডামাডোল, ডিএমকে-এডিএমকে সরকার গঠন নিয়ে হুঁশিয়ারি বিজয়ের