Uddhav Thackeray: ফের ধাক্কা খেয়ে অস্তিত্ব সঙ্কটে উদ্ধব ঠাকরে, মশাল ছেড়ে শিন্ডে শিবসেনায় যোগ সচিনের

Published : Jun 30, 2026, 12:41 PM IST
UDDHAV THACKERAY mps

সংক্ষিপ্ত

Uddhav Thackeray: 'অপারেশন টাইগার'-এ ফের ধরাশায়ী উদ্ধব সেনা। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধাক্কা খেলেন INDIA-শিবিরের দল শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। কদিন আগে উদ্ধব ঠাকরে শিবিরের ৯ জনের মধ্যে ৬ জন সাংসদ শিবির বদল করেছেন।

Uddhav Thackeray: 'অপারেশন টাইগার'-এ ফের ধরাশায়ী উদ্ধব সেনা। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় ধাক্কা খেলেন INDIA-শিবিরের দল শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। কদিন আগে উদ্ধব ঠাকরে শিবিরের ৯ জনের মধ্যে ৬ জন সাংসদ শিবির বদল করেছেন। আর এবার দলের প্রবীণ নেতা তথা বিধান পরিষদের সদস্য (এমএলসি) সচিন অহির আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরে যোগ দিলেন। মারাঠা ভূমে আরও শক্তিশালী হল এনডিএ সরকার। অন্যদিকে, ৬ জন সাংসদের পর আরও এক এমএলসি-কে হারিয়ে উদ্ধব শিবিরের অস্তিত্ব সঙ্কটের মধ্যে পড়ল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। 

সচিনের দলবদল

সচিন অহির দীর্ঘদিন ধরে শিবসেনার গুরুত্বপূর্ণ সাংগঠনিক মুখ হিসেবে পরিচিত। তাঁর এই সিদ্ধান্তের ফলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-র শক্তি আরও কমল। ২০২২ সালে শিবসেনা ভাঙনের পর থেকেই একের পর এক নেতা, বিধায়ক এবং জনপ্রতিনিধি উদ্ধব শিবির ছেড়ে শিন্ডের দলে যোগ দিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল আরেকটি উল্লেখযোগ্য নাম।

উদ্ধব ঘনিষ্ঠ সচিন কেন শিন্ডে শিবিরে

জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার আগে সচিন অহির শিন্ডে শিবসেনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি দলবদলের সিদ্ধান্ত ঘোষণা করেন। তাঁর যোগদানের ফলে বিধান পরিষদে শিন্ডে শিবিরের শক্তি আরও বাড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা। উদ্ধব ঠাকরের হাতে এখন মাত্র ৩ জন লোকসভা সাংসদ রয়েছেন। বিধায়কদের বেশ কয়েকজনও আর উদ্ধবের সঙ্গে যোগাযোগ রাখছেন না বলে মারাঠি সংবাদমাধ্যমে প্রকাশ।

কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা

বিশ্লেষকদের মতে, এই দলবদল শুধু সংখ্যার নিরিখেই নয়, রাজনৈতিক বার্তার দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ, সচিন অহিরকে সংগঠন পরিচালনায় দক্ষ এবং প্রভাবশালী নেতা হিসেবে দেখা হয়। তাঁর মতো নেতার দলত্যাগ উদ্ধব ঠাকরের মূল সমর্থনভিত্তিতে ধাক্কা দিতে পারে বলেই মত পর্যবেক্ষকদের। প্রসঙ্গত, বাল ঠাকরের শিবসেনার আসল নির্বাচনী প্রতীক এখন একনাথ শিন্ডের কাছে। শিবসেনার আসল প্রতীক তীর-ধনুক নিয়ে ভোটে লড়েন শিন্ডে। সেখানে বাল সাহাবেবের ছেলে উদ্ধবের কাছে রয়েছে মশাল চিহ্ন।

মারাঠা রাজনীতি আরও শক্তিশালী হল NDA

অন্যদিকে, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এই যোগদানকে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরছে। শিন্ডে শিবিরের দাবি, ক্রমাগত নেতাদের সমর্থন পাওয়াই প্রমাণ করছে যে তারাই প্রকৃত শিবসেনার প্রতিনিধিত্ব করছে। উল্লেখ্য, বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত শিবসেনায় ২০২২ সালের ঐতিহাসিক ভাঙনের পর থেকেই মহারাষ্ট্রের রাজনীতি দুই শিবিরে বিভক্ত। সেই সংঘাত এখনও অব্যাহত। উদ্ধব ঠাকরের দল বিরোধী শিবির হিসেবে নিজেদের সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা চালালেও ধারাবাহিক দলত্যাগ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সচিন অহিরের এই সিদ্ধান্তে শিন্ডে-বিজেপি জোটের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Shashank Singh: রাঁধুনিকে মারধরের অভিযোগ, শশাঙ্ক সিং, বাবার বিরুদ্ধে এফআইআর
Ram Mandir Controversy: অনুদান দুর্নীতিতে মোদীর নীরবতায় প্রশ্ন কংগ্রেসের, রামমন্দির কেলেঙ্কারিতে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ