Union Budget 2026 Content Creator Labs: স্কুল-কলেজে শেখানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, নতুন প্রজন্মের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে

Published : Feb 01, 2026, 06:48 PM IST
Nirmala Sitharaman presents Union Budget 2026 in Lok Sabha

সংক্ষিপ্ত

Union Budget 2026: এই প্রথম দেশের কোনও সরকার নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে বাজেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করল। তা হল ‘কন্টেন্ট ক্রিয়েশন'। এই মুহূর্তে গোটা দেশে অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত।  

Union Budget 2026: যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রবিবার, পার্লামেন্টে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (today budget 2026)। সেখানেই কার্যত, ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানালেন তিনি (india budget 2026)। 

যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রীয় বাজেটে

এই প্রথম দেশের কোনও সরকার নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে বাজেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করল। তা হল ‘কন্টেন্ট ক্রিয়েশন'। এই মুহূর্তে গোটা দেশে অনেকেই এই পেশার সঙ্গে যুক্ত। নিজস্ব ইউটিউব, ইন্সটাগ্রাম এবং ফেসবুকে তরুণ প্রজন্ম কন্টেন্ট ক্রিয়েশনে ব্যস্ত। বিভিন্ন বিষয়ের উপর তৈরি হচ্ছে নিত্যনতুন কন্টেন্ট। মৌলিক ভাবনা, সুন্দর স্ক্রিপ্ট এবং উপযুক্ত পরিবেশনার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা বিপুল পরিমাণ টাকা রোজগার করছেন। 

 

 

তাই এবারের বাজেটে সেই জেন জি-র জন্যই ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখন থেকে দেশের  ১৫০০ স্কুলে এবং ৫০০ কলেজে গড়ে তোলা হবে ‘কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব'।

রবিবার বাজেট ঘোষণার সময় নির্মলা সীতারমণ জানান, “দেশের ১৫০০টি সেকেন্ডারি স্কুল এবং ৫০০টি কলেজে গড়ে তোলা হবে এবিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই ল্যাবে। 

স্কুল-কলেজে তৈরি হবে ‘কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব'

 

 

এই ল্যাবের মাধ্যমে আগামী ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। কেবল কন্টেন্ট ক্রিয়েশন নয়, ভারতীয় জেন জির মধ্যে ডিজিটাল মিডিয়া সংক্রান্ত দক্ষতা বাড়িয়ে তুলতেও সাহায্য করবে এই ল্যাব।"

প্রসঙ্গত, গত বছরই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হয় 'ওয়েভস সামিট ২০২৫'। সেখানে সিনেমা, গেমিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল মিডিয়া অপারেশনস সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। ভারত ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। 

উল্লেখযোগ্য বিষয় হল, ইনফরমেশন এবং এন্টারটেইনমন্টের মিশেলে বর্তমানে বহুল পরিচিত একটি শব্দ হল ইনফোটেইনমেন্ট। যার আধুনিক একটি মাধ্যম হল পডকাস্ট। ইদানীং যার চল বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। তাই এবার দেশের সরকারও এই বিষয়টির উপর জোর দিতে চাইছে।  

আর এবার কন্টেন্ট ক্রিয়েশনের উপর জোর দিতে চাইছে। আর সেইজন্যই কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Union Budget 2026: নির্মলার বাজেটে নারীদের ক্ষমতায়ন, প্রস্তাব She MARTS ও ছাত্রী হোস্টেলের
দেশের আয়-ব্যয়ের হিসেব করেন! জানেন কি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অ্যাকাউন্টে কত টাকা আছে?