Mamata Banerjee on Union Budget 2026: হাম্পটি ডাম্পটি বাজেট বলে কটাক্ষ মমতার, কাকে বললেন চোরের মায়ের বড় গলা

Published : Feb 01, 2026, 03:52 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

Union Budget 2026 নিয়ে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার জন্য কিছুই নেই দাবি করে নির্মলা সীতারামনের বাজেটকে 'হাম্পটি ডাম্পটি' ও দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Mamata Banerjee on Union Budget 2026: নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে নিয়ে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (CM Mamata Banerjee)। আর কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের মুখে নরেন্দ্র মোদী সরকারের বাজেটের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্যের মানুষ। এবারের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কিছুই থাকল না বলে দাবি করলেন মমতা। এবার নির্মলার বাজেটকে দিশাহীন'হাম্পটি ডাম্পটি'বাজেট বলে কটাক্ষ করলেন মমতা। কেন্দ্রীয় বাজেটে বলা নির্মলা সীতারামনের প্রস্তাবগুলিকে মিথ্যা কথার ফুলঝুরি বলেও অ্যাখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলাকে এবারের কেন্দ্রীয় বাজেটেও বঞ্চিত করা হয়েছে দাবি করে মমতা বলেন, " বাজেটে বাংলাকে ওরা কিছুই দেয়নি। টকিং বিগ বিগ... ডুয়িং নাথিং, অনেক বড় বড় কথা বলে কিছুই দিল না।"

'চোরের মায়ের বড় গলা'

বাজেটে বাংলাকে নিয়ে ঘোষণার বিষয়ে নির্মলা সীতারামনের নাম না করে মমতা বলেন, "ওদের চোরের মায়ের বড় গলা।" ডানকুনির ফ্রেট করিডর নিয়ে কেন্দ্রীয় বাজেটের ঘোষণা আসলে তার আমলের বলেও দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ২০০৯ সালে তাঁর আমলে ডানকুনি-অমৃতসর ফ্রেট করিডর ঘোষিত হয়েছিল, যা ১৫ বছর ধরে আটকে আছে। ওরা তিনটি অর্থনৈতিক করিডরে কথা বলেছে, সেখানে আমরা রাজ্যে ৬টি ইকনমি করিডর করছি। ইকনমি করডিরগুলির একটা হল ডানকুনি-বর্ধমান-পুরুলিয়া, অপরটি কল্যাণী-বর্ধমান-বীরভূম-মালদহ-শিলিগুড়ি-কোচবিহার। এভাবে গোটা রাজ্যের সঙ্গে সংযোগসাধন করবে ইকনমি করিডরগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে ফ্রেট করিডর নিয়ে ঘোষণাগুলি আসলে মিথ্যার আর্বজনা।"

'বাংলা, অসম, তামিলনাড়ুতে পরাস্ত হবে বিজেপি'

কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যে তার সরকারের কথা সাফল্য তুলে ধরে মমতা দাবি করেন, বাংলা এখন দেশের সিমেন্ট, কয়লা, ইস্পাত কেন্দ্র বা হাব হয়ে উঠেছে। বাংলাকে এক পয়সা দিচ্ছে না মোদী সরকার। এমন কথাও বলেন বাংলার মুখ্যমন্ত্রী। দেশকে শেষ করছে, অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে মোদী সরকার। এমন দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা। সাধারণ মানুষ, কৃষক, মহিলা, তফসিলি, আদিবাসী সম্প্রদায়, যুব সমাজের জন্য এবারের কেন্দ্রীয় বাজেটে কিছুই নেই বলে দাবি করেন মমতা। বাংলায় বিজেপি হারবে বুঝতে পেরেই SIR করা হয়েছে বলেও দাবি করেন মমতা। হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপির জয়ের পিছনে ভোটে অনিয়মের অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। দেশের আসন্ন পাঁচ নির্বাচনে বিজেপি পরাস্ত হবে বলেও দাবি করেন মমতা।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Budget 2026: ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেওয়ার চেষ্টা কেন্দ্রের! মহিলাদের দেওয়া হবে এত টাকা?
Union Budget 2026 : নির্মালার কোপে কলকাতা মেট্রো! জানুন কত বরাদ্দ হল তিনটি রুটের জন্য