Union Budget 2026: দেশে নয়া ৩ আয়ুর্বেদিক ইনস্টিটিউট থেকে আয়ুষ ফার্মেসি নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Published : Feb 01, 2026, 12:05 PM ISTUpdated : Feb 01, 2026, 12:59 PM IST
union budget

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা করেছেন। দেশে তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরির পাশাপাশি আয়ুষ ফার্মেসিগুলির আধুনিকীকরণের কথা বলা হয়েছে। 

কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন নির্মলা সীতারামণ। রবিবার সংসদে বাজেটে ভাষণে আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে করে বিশেষ ঘোষণা করেন অর্থমন্ত্রী। আয়ুর্বেদিক চিকিৎসায় জোর দিতে দেশে ৩টি নতুন আয়ুর্বেদিক ইনস্টিটিউট তৈরির কথা বলেন।

আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে ঘোষণা:

ঐতিহ্যবাসী চিকিৎসা ব্যবস্থার পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্ব পদক্ষেপের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি ঘোষণা করেন এবার তিনটে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি হবে দেশে। এর সঙ্গে আয়ুষ ফার্মেসিগুলোর আধুনিকীকরণ হবে বলেও জানানো হয়।

এবার লক্ষ্য হল, আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবার পরিসর বাড়ানো ও আয়ুষ ব্যবস্থার অধীনে পরিষেবা প্রদানের মান উন্নত করা। অর্থমন্ত্রী জানান, নতুন ইনস্টিটিউটগুলো শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল পরিষেবাকে সহায়তা করবে। পাশাপাশি, আয়ুষ ফার্মেসিগুলোর আধুনিকীকরণের মাধ্যমে রোগীদের জন্য ওষুধের সহজলভ্য ও গুণগত মান আরও উন্নত হবে। এরই সঙ্গে তৈরি হবে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরির কথা বলা হয়েছে। প্রতি জেলায় একটি করে মহিলাদের হোস্টেল তৈরি করা হবে বলে জানানো হয়।

সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে থাকবে গবেষণাকেন্দ্রও। শিক্ষা থেকে কর্মসংস্থানের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করেছে সরকার।

বাজেটে কী কী জিনিসের দাম কমল?

এদিকে টানা নবম বার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম রবিবার বাজেট পেশ হল। সকাল ১১টায় লোকসভায় বাজেট ভাষণ দিলেন অর্থমন্ত্রী। বাজেট পেশে সাধারণ মানুষের মূল নজর ছিল জিনিসপত্রের দাম বাড়াকমার দিকে। বিশেষ করে কোন জিনিসের দাম বাড়ল বা কমল। ২০২৬ এর কেন্দ্রীয় বাজেটে কী কী জিনিসের দাম কমল? এবার দাম কমেছে দূরারোগ্য ওষুধ, ডায়াবিটিসের ওষুধ, জুতো, চামড়ার প্রসাধনী, মাইক্রোওয়েভ, মোবাইল, ইভি ব্যাটারির। অন্যদিকে দাম বেড়েছে মদ ও খনিজের। এ ছাড়াও কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় 'ভারত বিস্তার' (Bharat Vistar) নামে একটি নতুন এআই-ভিত্তিক টুলের কথা ঘোষণা করেছেন। যা কৃষিকাজকে আরও সহজ ও সুসংগঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে। সব 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

What Became Cheaper and Dearer on Budget 2026: কেন্দ্রীয় বাজেটে দাম বাড়ল মদের! কী কী জিনিসের দাম কমল দেখে নিন এক নজরে
Budget News: বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আর্থিক বরাদ্দ, সোশ্যাল মিডিয়ায় বড় পদক্ষেপ নির্মলার